দাদার থেকে স্টার পেয়ে সৌরভ বিগ বস বাংলার ফাইনালে! বিদায় রণিতার, ডবল এভিকশনে কি বাদ যাবে তনুশ্রীও?

এদিকে নিন্দুকদের মুখে ছাই দিয়ে টিকিট টু ফিনালে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন জীতু কমল। সঙ্গে দাদার কাছ থেকে স্টার জিতে আগামী সপ্তাহের নমিনেশন থেকে বেঁচে গেলেন সৌরভ দাস। ফলে তিনিও পৌঁছে গেলেন বিগ বসের ফাইনালে।

Published on: Nov 22, 2026, 14:07:32 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগ বস বাংলা বিশেষ করে শো-এর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে দর্শকদেরমধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত হতাশা। আর যা একাংশ খোলাখুলি তুলেও ধরেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও কারও মতে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিগ বস পক্ষপাতিত্ব করছে দির্নিবারকে নিয়ে, তো আরেকাংশ মনে করছে দুর্নিবার-সৃজলাকে। এদিকে নিন্দুকদের মুখে ছাই দিয়ে টিকিট টু ফিনালে জিতে ফাইনালে পৌঁছে গিয়েছেন জীতু কমল। সঙ্গে দাদার কাছ থেকে স্টার জিতে আগামী সপ্তাহের নমিনেশন থেকে বেঁচে গেলেন সৌরভ দাস। ফলে তিনিও পৌঁছে গেলেন বিগ বসের ফাইনালে।

বিগ বস বাংলা থেকে বিদায় রণিতার।
বিগ বস বাংলা থেকে বিদায় রণিতার।

২০২৬ সালের ৬ ডিসেম্বর হতে চলেছে বিগ বস বাংলার ফাইনাল। অর্থাৎ আর মাত্র দুটো এভিকশন। রণিতার বিগ বস থেকে বেরনোর খবর ইতিমধ্যেই পাকা। সেভাবে তিনি ছাপই ফেলতে পারেননি রিয়েলিটি শো-তে। শো-এর একদম মাঝপথে বিগ বস বাংলায় পা রাখায় তাল মেলাতে পারেননি রণিতা। বিশেষ করে তাঁর সহজ-সরল-নরম স্বভাবের কারণে রাজনীতি হোক বা ঝগড়া, সবতেই ছিলেন পিছিয়ে।

তবে মজার ব্যাপার হল, রণিতার এভিকশনের খবরে মোটামুটি সিলমোহর পড়ে গেলেও, ডবল এভিকশনের সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে এই সপ্তাহে নমিনেট ছিলেন তনুশ্রী আর রণিতা। অর্থাৎ তনুশ্রীর উপরেও ঝুলছে খাঁড়া।

আর যদি সত্যিই ডবল এভিকশন হয় চলতি সপ্তাহে, তবে বিগ বসবাংলার ঘরে থাকছেন সৌরভ ও জীতু। যারা দুজনেই পৌঁছে গিয়েছেন ফাইনালে। আর আনসেফ প্রতিযোগীদের মধ্যে রয়েছেন সৃজলা দত্ত, দুর্নিবার সাহা, মনামী ঘোষ ও নিরঞ্জন মণ্ডল। ফাইনাল যদি ৫ জন নিয়ে হয়, সেক্ষেত্রে আগামী সপ্তাহে এই চারজনের মধ্যে কাওকে নিতে হবে বিদায়।

এদিকে শনিবার দাদার দরবারে চলাকালীন বিগ বসের প্রপার্টি নষ্ট করার কারণে সৌরভে গঙ্গোপাধ্যায়ের কাছে জীতু হালকা বকাঝকা খেলেও, রিক্সা টাস্কে সৌরভ দাসকে ঠেলে ফেলে দেওয়া নিয়ে একপ্রকার সমর্থনই পেয়েছেন। এমনকী, তাঁর ‘শিবের দিব্যি খেয়ে মিথ্যে’ কথা বলার প্রসঙ্গও ওঠেনি। একইভাবে সৃজলা তাঁর ভাষা প্রয়োগ নিয়ে সমালোচিত হলেও, একপ্রকার সমর্থনই পান সৌরভের। বরং পিরিয়ড ও পাউডার রুমে দুজনের একসঙ্গে থাকা নিয়ে হাসাহাসি করে সমালোচিত হন রাজবীর ও নিরঞ্জন। সৌরভকে শারীরিক আঘাত দেওয়ায় রাজবীরকে সাবধান করেন সৌরভ।

ABOUT THE AUTHOR

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।