‘স্বার্থপর’ ছবির পর আবার বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক, সঙ্গে থাকবেন কারা?

স্বার্থপর ছবির হাত ধরে বহু বছর পর বড়পর্দায় ফিরে এসেছিলেন রঞ্জিত মল্লিক। মেয়ে কোয়েল মল্লিকেরও সেটি ছিল কাম ব্যাক ছবি। তবে এই ছবিতে বাবা মেয়ের জুটি হিসেবে অভিনয় করেননি তাঁরা, বরং কোয়েলের আইনজীবির চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। এবার আবার বড় পর্দায় আসতে চলেছেন রঞ্জিত মল্লিক।

Published on: Sep 4, 2026, 21:41:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘স্বার্থপর’ ছবির হাত ধরে বহু বছর পর বড়পর্দায় ফিরে এসেছিলেন রঞ্জিত মল্লিক। মেয়ে কোয়েল মল্লিকেরও সেটি ছিল কাম ব্যাক ছবি। তবে এই ছবিতে বাবা মেয়ের জুটি হিসেবে অভিনয় করেননি তাঁরা, বরং কোয়েলের আইনজীবির চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। এবার আবার বড় পর্দায় আসতে চলেছেন রঞ্জিত মল্লিক।

‘স্বার্থপর’ ছবির পর আবার বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক
‘স্বার্থপর’ ছবির পর আবার বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক

ছবির নাম ‘স্পর্ধা’। এই ছবিতেও পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু, যিনি পরিচালনা করেছিলেন স্বার্থপর ছবিটি। এই ছবিতে অভিনয় করবেন কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়। বহু বছর পর আবার পরমব্রত এবং কোয়েল বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন।

আরও পড়ুন: 'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

খুব সম্প্রতি সুরিন্দর ফিল্মসের অফিসে হল স্পর্ধা ছবির শুভ মহরত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পরিচালক অন্নপূর্ণা বসু। এই ছবির কনসেপ্ট নাকি বলে দিয়েছিলেন নিসপাল সিং রানে, যার প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবিটি। চিত্রনাট্য লিখেছেন পরিচালকের স্বামী সদীপ ভট্টাচার্য।

ছবির গল্প প্রসঙ্গে

এই সিনেমায় পাওয়া যাবে এমন এক নারীকে যে নিজের কাজের সঙ্গে অন্য কিছুর সঙ্গে আপোষ করে না। সে বাড়ি সামলানোর পাশাপাশি নিজের কেরিয়ার খুব সুন্দরভাবে সামলায় একা হাতে। কিন্তু এত কিছুর মধ্যেও নিজের আত্মসম্মান বাঁচিয়ে মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ের গল্পই দেখানো হবে এই ছবির মাধ্যমে।

আরও পড়ুন: ছেলের পৈতের কার্ড হাতে দিয়েও উত্তম কুমারকে মানা করেন আসতে, কেন এমন করেছিলেন ভাস্করের বাবা?

খুব সম্ভবত এই মাসের শেষের দিকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পাবে ‘স্পর্ধা’। ‘স্বার্থপর’ ছবির পর আবার একটি দুর্দান্ত ছবি উপহার দেওয়ার জন্য আপাতত প্রস্তুত পরিচালক।