'তোমাকে পেয়ে সৌভাগ্যবান আমি...', কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রণজয়?
একসময়ের বড় পর্দার নামে অভিনেত্রী ছিলেন অনুরাধা রায়। এখন তিনি ছোট পর্দায় অভিনয় করেন চুটিয়ে। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা অভিনেত্রীকে দেখলেই বোঝা যায়। অনুরাধার অভিনয় দক্ষতা অথবা তাঁর বয়সজনিত সমস্ত সমস্যাকে সরিয়ে
একসময়ের বড় পর্দার নামে অভিনেত্রী ছিলেন অনুরাধা রায়। এখন তিনি ছোট পর্দায় অভিনয় করেন চুটিয়ে। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা অভিনেত্রীকে দেখলেই বোঝা যায়। অনুরাধার অভিনয় দক্ষতা অথবা তাঁর বয়সজনিত সমস্ত সমস্যাকে সরিয়ে রেখে কাজ করার ইচ্ছে এই সবকিছুই ফুটে উঠল রণজয়ের একটি পোস্টে।
কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রণজয়?
প্রতিজ্ঞা ধারাবাহিকের একটি সিনের দৃশ্য পোস্ট করে রণজয় লেখেন, আজ একটি মিষ্টি মানুষের জন্মদিন। উনি আমাদের সকলের থেকে বড় হলেও আমাদের সঙ্গে যখন গল্প করেন ওঁর মধ্যে থাকার ছেলেমানুষটা বারবার বেরিয়ে আসে। অভিনয়ের আরও একটি প্রধান অস্ত্র এই সারল্য।
অভিনেতা লেখেন, একটানা কাজ করতে করতে আমরা অনেকেই হাঁপিয়ে যাই বা ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু ওনার পায়ে ব্যথা হলেও বা শরীরে যন্ত্রণা হলেও উনি এক ভাবে কাজ করে যান। এটা আমাদের সকলের কাছেই অনুপ্রেরণা। অভিনয়ের প্রতি ওঁর খিদে আমাদের প্রতিদিন নতুন কিছু শেখায়। আমাদের সৌভাগ্য যে আমরা তোমাকে পেয়েছি। জন্মদিন ভালো কাটুক। পরের দিন ট্রিটটা নিয়ে নেব।
প্রসঙ্গত, এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে বিধ্বস্ত রণজয়। সোশ্যাল মিডিয়া জুড়ে যেখানে রণজয়ের বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা চলছে, সেখানে বারবার তিনি সকলকে অনুরোধ করছেন যাতে এই বিষয় নিয়ে কেউ কথা না বলেন। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই বৈবাহিক জীবনে এমন কি ঘটে গেল যার জন্য বিবাহবিচ্ছেদের গুজব ছড়াল, জানতে উৎসুক সকলেই।
Home/Entertainment/'তোমাকে পেয়ে সৌভাগ্যবান আমি...', কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রণজয়?