নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়, বন্ধ করলেন অন্যকে সন্তুষ্ট করার কাজ

Ranojoy Bishnu: বিয়ে ভেঙে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরেই মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রণজয় বিষ্ণু। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সকলকে বারবার অনুরোধ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে যাতে কেউ কাটাছেঁড়া না করে।  অভিনেতার কথা থেকেই।

Published on: Aug 17, 2026, 21:00:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ranojoy Bishnu: বিয়ে ভেঙে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ার পরেই মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রণজয় বিষ্ণু। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সকলকে বারবার অনুরোধ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে যাতে কেউ কাটাছেঁড়া না করে। তবে বিয়ের পরবর্তী সমস্যা যে পুরোটাই গুজব নয়, সেটা বোঝা যায় অভিনেতার কথা থেকেই।

নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়
নিজের মধ্যে আনন্দ খুঁজে পেলেন রণজয়

এরপর বেশ কিছু ভিডিও এবং ছবি তিনি পরপর পোস্ট করেন যার ক্যাপশন থেকে বোঝাই যায় এবার তিনি নিজেকে সময় দিতে চান। অন্যকে সুখী করার থেকে এবার তিনি সত্যের পথে হেঁটে নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান। আবার তেমনই একটি ভিডিও পোস্ট করলেন অভিনেতা।

আরও পড়ুন: শেষ মুহূর্তে পরিবর্তন, সম্পিতার বিপরীতে রাহুল নন, অভিনয় করবেন অন্য অভিনেতা

অভিনেতা যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে গোধূলি বেলায় নিজেকে নিয়ে বেজায় ব্যস্ত রণজয়। ঢিলেঢালা পোশাকে কখনো তিনি নাচ করছেন কখনো আবার আকাশের দিকে দুহাত ছড়িয়ে নিজেকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন।

ক্যাপশনও যেন বলে দিচ্ছে অনেক কথা। অভিনেতা লেখেন, ‘আমি নিজের বাইরে অর্থ খোঁজা বন্ধ করে দিলাম। আমি হাঁটলাম, নাচলাম, নিঃশ্বাস নিলাম, শুনলাম। এই অন্তহীন নীলের গভীরে কোথাও আমার আত্মাকে আমার সঙ্গে কথা বলতে শুনলাম। আর কোনও ভয় নেই, কোনও অভিনয় নেই। কাউকে প্রভাবিত করার তাগিদ নেই। শুধু আমি, নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং যে জীবনটা আমার যাপন করার কথা ছিল তার সঙ্গেই এবার একাত্ম হয়ে উঠছি।’

আরও পড়ুন: পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

এমন ক্যাপশন বারবার প্রমাণ করে দেয়, বৈবাহিক সমস্যায় জর্জরিত রণজয় এবার হয়তো বড্ড বেশি ক্লান্ত। নিজেকে তাই তিনি নতুনভাবে গড়ে তুলতে চাইছেন। কিন্তু এতদিন অতিবাহিত হয়ে গেলেও বৈবাহিক সমস্যার মূলে ঠিক কী কারন রয়েছে সেটা এখনও জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, পাঁচ মাসেই নাকি বিয়ে ভেঙে যাচ্ছে রনজয়-শ্যামৌপ্তি। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়েছিলেন ভক্তরা। ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের সহ অভিনেত্রীর সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতার কথাও শুনতে পাওয়া গিয়েছিল। এর মধ্যেই ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছিল বেশ কিছুদিন ধরেই নাকি বাড়িতে অশান্তি চলছে রণজয়ের।