ডিভোর্স-চর্চায় শ্যামৌপ্তি একদম চুপ! ‘ওর কাছে জানতে চেয়েছিলাম…’, কী বলছেন রণজয়?
চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ে করেন রণজয় ও শ্যামৌপ্তি। তবে ৫ মাসেই ভাঙে সুখের সংসার। দুজনের ছাদ হয়েছে আলাদা। ডিভোর্স-চর্চায় রণজয় টুকটাক কথা বললেও, একেবারে চুপ শ্যামৌপ্তি।
জুলাই মাসে খবর এসেছিল রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিয়ে ভাঙার কথা। খবরব আসে যে, মাত্র পাঁচ মাসেই পথ আলাদা হয়েছে টলিপাড়ার এই তারকা জুটির। সেই সময় একাধিক খবর রটে ভাঙনের কারণ হিসেবে। তবে সেসব বিশেষভাবে বিচলিত করে রণজয়কে। তিনি লাইভে এসে সকলকে অনুরোধ করেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বন্ধ করতে। বিশেষ করে তাঁর আর প্রতিজ্ঞা ধারাবাহিকের নায়িকা অভিকা মালাকারকে নিয়ে যে প্রেমচর্চা রটছে তা যেন বন্ধ হয়।

আত্মপক্ষ সমর্থনে রণজয় মুখ খুললেও, নীরাবতা ভাঙেননি এখনো শ্যামৌপ্তি। বরং তিনি গোটা ব্যাপারটা নিয়ে এখনো চুপ। সম্প্রতি শহরের একটি অনুষ্ঠানে এসেছিলেন রণজয়। সেখানে তিনি ফের তাঁর ও শ্য়ামৌপ্তিকে নিয়ে যে জলঘোলা চলছে তা নিয়ে কথা বলেন।
শ্যামৌপ্তি এখনো চুপ কেন, তাহলে কি মানসিকভাবে অনেকবেশি শক্ত রণজয়ের ‘প্রাক্তন’? এতে প্রতিজ্ঞা নায়কের সাফ জবাব, এই পার্থক্য খোঁজার তিনি কেউ নন। আর তিনি করতেও চান না। কারণ দিনের শেষে দুজনেই একেবারে পৃথক দুটো মানুষ। রণজয় বলেন, ‘আমি শুধু জানি আমি যখন ওর কাছে জানতে চেয়েছিলাম ও আমাকে বলেছিল আমি কোথাও কিছু বলিনি। ব্যস কথা শেষ।’
রটে যে আর্থিক সিদ্ধান্ত নিয়েই নাকি ঝামেলা শুরু। বিশেষ করে বিয়ের সময়কার খরচ বন্টন নিয়ে। সঙ্গে রণজয়ের বাড়ির লোকের সঙ্গেও কিছু সমস্যা হয় শ্যামৌপ্তির। এছাড়াও অভিনেত্রী বউয়ের কেরিয়ারের অগ্রগতিও নাকি বাধা হয়ে দাঁড়ায় সম্পর্কে। তবে সমটাই রটনা। কারণ দুজনের কেউই তাঁদের মধ্যেকার কোনো কথা সামনে আনেননি। শ্য়ামৌপ্তি তো সাফ জানিয়ে দিয়েছেন এই ধরনের বিষয় নিয়ে কথা বলা তাঁর ‘ডিগনিটি’-তে বাধে। আর রণজয়ের গলায় খেদ, বরাবর তাঁর নাম অন্য নায়িকার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। তাই তিনি আর এগুলোতে সেভাবে পাত্তা দেন না।
তবে এই বিতর্ক মানসিকভাবে বেশ পর্যদুস্ত করে দেয় রণজয়কে। তিনি প্রতিজ্ঞার সেটে অসুস্থও হয়ে পড়েন। তবে আপাতত নিজেকে ভালো রাখায় আর কাজে মনোনিবেশ করেছেন অভিনেতা। জি বাংলা-র প্রতিজ্ঞার পাশাপাশি তাঁকে দেখা যাবে ‘ঘুণ গাঁও – চ্যাপ্টার ১’-এ। সৌম্য রায় চৌধুরীর পরিচালনায় ডার্ক থ্রিলার ছবিতে রণজয়ের বিপরীতে রয়েছেন অনিন্দিতা বসু। ১১ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


