Ranojoy-Shyamoupti: তুই আমার স্বপ্নটা বাঁচছিস! বউ শ্যামৌপ্তির বড় পর্দায় ডেবিউয়ের দিনে রণজয়ের খোলা চিঠি

নতুন শুরু শ্যামৌপ্তির। রণজয়ের বউ এখন বড়পর্দার নায়িকা। মনের কথা ভাগ করে নিলেন অভিনেতা।

Published on: May 29, 2026, 20:36:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি-র হাত ধরে তাঁদের অনস্ক্রিন রসায়নের শুরু। সেখান থেকেই প্রেম এবং পরবর্তীতে সাতপাকে বাঁধা পড়া। অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি টলিপাড়ার অন্যতম মিষ্টি দম্পতি হিসেবে পরিচিত। তবে এবার আর মেগা সিরিয়ালের চার দেওয়াল নয়, বড়পর্দায় এক রাজকীয় ডেবিউ হতে চলেছে শ্যামৌপ্তির। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন ছবি ফুল পিসি ও এডওয়ার্ড-এর হাত ধরে বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী। আর বউয়ের জীবনের এই সবচেয়ে বড় দিনে আবেগ ধরে রাখতে পারলেন না রণজয়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন এক বুক ভাঙা-গড়া আর ভালোবাসার খোলা চিঠি।

তুই আমার স্বপ্নটা বাঁচছিস! বউ শ্যামৌপ্তির বড় পর্দায় ডেবিউয়ের, রণজয়ের খোলা চিঠি
তুই আমার স্বপ্নটা বাঁচছিস! বউ শ্যামৌপ্তির বড় পর্দায় ডেবিউয়ের, রণজয়ের খোলা চিঠি

বহুবছরের অপেক্ষা এবং সারল্যের চাবি

শ্যামৌপ্তির একটি মিষ্টি ছবি শেয়ার করে রণজয় তাঁর পোস্টে লেখেন, এটা স্বপ্ন, ম্যানিফেস্টেশন এবং আরও অনেক কিছুর এক দীর্ঘ যাত্রা। বহুবছরের অপেক্ষা, দীর্ঘ অনুশীলন এবং সারল্যের চাবি দিয়ে অবশেষে আজ আমাদের অভিনেতাদের সবথেকে বড় প্রাপ্তি যারা, সেই অডিয়েন্সের সামনে আসতে চলেছে ফুল পিসি ও Edward।

উইন্ডোজের ছবিতে ফুল পিসি-র চরিত্রে শ্যামৌপ্তি এবং এডওয়ার্ড-এর চরিত্রে এক চারপেয়ে পোষ্যকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। এই ছবির মুক্তির দিনটিকে নিজের জীবনের অন্যতম সেরা দিন বলে মনে করছেন রণজয়।

কারো সাহায্য ছাড়া বারবার পড়ে গিয়ে গড়ে ওঠা

টলিপাড়ায় গডফাদার ছাড়া নিজেদের মাটি শক্ত করা যে কতটা কঠিন, তা ভালোই জানেন রণজয়। শ্যামৌপ্তির এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তিনি আরও যোগ করেন, এই পথ চলাতে, এই ধাক্কা খাওয়াতে কারো সাহায্য ছাড়া বারবার পড়ে যাওয়া, গড়ে উঠে দাঁড়ানোর সমস্ত লড়াইয়ের প্রথম দরজা খুলতে চলেছে। আমি এবং তোর সমস্ত গুনগ্রাহীরা আজকের দিনটার জন্য বহু মাস ধরে অপেক্ষা করে আছে।

পোস্টের সবচেয়ে আবেগঘন জায়গায় রণজয় লিখেছেন, আমি অনেক আগে তোকে বলেছিলাম যে, আমার মনে হয় তুই আমার স্বপ্নটা বাঁচছিস। দূর থেকে দাঁড়িয়ে সেটা প্রত্যক্ষ করার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। সব ভালো হবে, সব শুভ হবে।

শিবু-নন্দিতাকে বিশেষ ধন্যবাদ

ইন্ডাস্ট্রিতে নবাগত বা ছোটপর্দার প্রতিভাদের বড়পর্দায় ব্রেক দেওয়ার জন্য উইন্ডোজ প্রোডাকশন বরাবরই সুপরিচিত। সেই কৃতজ্ঞতা প্রকাশ করে রণজয় ধন্যবাদ জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় এবং জিনিয়া সেনকে। রণজয়ের কথায়, যাই বলি হয়তো কম বলা হবে। জাস্ট একটাই কথা বলব, থ্যাঙ্কস ফর ব্রিংগিং নিউ ট্যালেন্টস টু ইন্ডাস্ট্রি।

রণজয়ের এই খোলা চিঠি ইতিমধ্যেই নেটপাড়ায় দারুণ ভাইরাল। পর্দার গুড্ডি আজ বড়পর্দার ফুল পিসি হয়ে দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার। তবে কেরিয়ারের এই নতুন ইনিংসে রণজয়ের মতো একজন জীবনসঙ্গীকে পাশে পাওয়া যে শ্যামৌপ্তির সবচেয়ে বড় শক্তি, তা বলাই বাহুল্য।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More