'শুধু ১৫ শতাংশ মানুষই চর্চা করে বাকিরা...', অভিকার জন্মদিনের ছবি নিয়ে যা বললেন রণজয়

শ্যামোপ্তি মুদলির সঙ্গে বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই হঠাৎ করে গুঞ্জন শোনা যায়, রণজয় ও তাঁর স্ত্রীর মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে যা খুব সম্ভবত বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে চলেছে।

Published on: Sep 12, 2026, 18:24:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শ্যামোপ্তি মুদলির সঙ্গে বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই হঠাৎ করে গুঞ্জন শোনা যায়, রণজয় ও তাঁর স্ত্রীর মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে যা খুব সম্ভবত বিবাহ বিচ্ছেদের দিকে এগিয়ে চলেছে। এই গোটা ব্যাপারটায় একবারও অভিনেত্রী কোনও কথা বলেননি কিন্তু রণজয় বারবার জানিয়েছেন তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একেবারেই কথা বলতে চান না। তবে বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে বারবার যে নামটি উঠে এসেছে সেটি হল অভিকা মালাকার।

অভিকার জন্মদিনের ছবি নিয়ে রণজয়
অভিকার জন্মদিনের ছবি নিয়ে রণজয়

অভিকা রণজয়ের সহকর্মী। এই মুহূর্তে স্টার জলসার ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক একসঙ্গে অভিনয় করছেন তাঁরা। গুঞ্জন, অভিকার সঙ্গে রণজয়ের বন্ধুত্বই কাল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অভিনেতা বারবার জানিয়েছেন তিনি ধারাবাহিকে যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রে অভিনয় করার জন্য যা যা করা উচিত সেটাই করছেন তিনি।

আরও পড়ুন: বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী, পাত্তাই দিল না বাকিরা, আবার শুরু অশান্তি

সহকর্মীর সঙ্গে কথা বলা মানেই যে তাঁর সঙ্গে অন্য কোনও সম্পর্ক এটা একেবারেই মানতে চান না রণজয়। এরমধ্যেই চলতি মাসের অভিকার জন্মদিনে বার্থডে গার্লের সঙ্গে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা। যেখানে দুজনকে একসঙ্গে নাচ করতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করে যদিও অভিনেতা বারবার জানিয়েছেন এটি শুধুমাত্রই দর্শকদের জন্য পোস্ট করলেন তিনি।

এবার এই ভিডিও নিয়ে তৈরি হওয়া নেতিবাচক মন্তব্য নিয়ে খোলামেলা আলোচনা করলেন রণজয়। সম্প্রতি সিটি সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, ১০০ শতাংশ মানুষের মধ্যে মাত্র ১৫ শতাংশ মানুষ তাঁকে নিয়ে চর্চা করেন। এত অল্প সংখ্যক মানুষের কথা নিয়ে তিনি যদি চিন্তাভাবনা করেন তাহলে কিছুতেই জীবনে এগিয়ে যেতে পারবেন না। কিছু মানুষ নিজের ধ্যান-ধারণা নিয়েই থাকবে, তাদের বেশি মাথায় তোলার দরকার নেই।

আরও পড়ুন: এমন যদি হতো! জন্মদিনে জেন জি শুদ্ধকে টাইম মেশিনে চড়ালেন চঞ্চল

অভিনেতার কথায়, তিনি এর আগে যে ক'টি ধারাবাহিককে অভিনয় করেছেন প্রত্যেকটি জুটি হিট হয়েছিল। এবারেও তাই হয়েছে। কিন্তু কিছু সংখ্যক মানুষ গোটা ব্যাপারটাকে অন্যভাবে দেখছেন। কিন্তু ৮৫ শতাংশ মানুষ সবকিছুই ভালোভাবেই নিচ্ছেন। এই কিছু সংখ্যক মানুষের কথা বারবার হাইলাইট করছে মিডিয়া আর তাই এত কথা বেরিয়ে আসছে। এই মানুষদের কথা পাত্তা না দিলেই সমস্যা তৈরি হবে না বলে মনে করেছেন অভিনেতা।