Ranojoy Bishnu Update: ‘শরীরটা সত্যিই আর পারছে না’, শ্বাসকষ্ট, টানা জ্বর নিয়ে হাসপাতালে, কার চিঠি সাহস জোগাল রণজয়কে?
'অসহ্য কষ্ট আর একটানা জ্বর, মনে হচ্ছিল শরীর আর পারছে না!’ হাসপাতাল থেকে আবেগঘন পোস্ট অভিনেতা রণজয় বিষ্ণুর। এখন কেমন আছেন নায়ক?
মারাত্মক শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় টেলি-অভিনেতা রণজয় বিষ্ণু। তীব্র শ্বাসকষ্ট, গায়ে প্রচণ্ড জ্বর এবং চরম দুর্বলতা নিয়ে শয্যাশায়ী তিনি। শারীরিক এই কঠিন পরিস্থিতিতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের উদ্বেগ কমাতেই সামাজিক মাধ্যমে হাসপাতাল থেকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

হাসপাতালের বিছানায় শুয়ে ভাগ্নির লেখা একটি ছোট্ট ভালোবাসার চিঠি হাতে নিয়ে পোজ দিতে দেখা গেছে তাঁকে। এই কঠিন সময়ে পরিবার, টিম এবং দর্শকদের ভালোবাসা কীভাবে তাঁকে বাঁচিয়ে রাখার রসদ যোগাচ্ছে, তা নিয়ে এক লম্বাচৌড়া বার্তা শেয়ার করেছেন রণজয়।
'মনে হচ্ছিল শরীর আর পারছে না!”— অসুস্থতার বিবরণ:
পোস্টে রণজয় জানান যে, হঠাৎ করেই তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। ছোটবেলার পর এত ভয়াবহ শারীরিক কষ্টের সম্মুখীন তাঁকে কখনও হতে হয়নি।
নিজের অভিজ্ঞতা জানিয়ে অভিনেতা লেখেন, ‘এবারের পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, যখন সত্যিই খুব অসহায় লাগছিল। শ্বাস নিতে কষ্ট হওয়া থেকে শুরু করে একের পর এক শারীরিক সমস্যা, অসহ্য দুর্বলতা আর সেই একটানা জ্বর—জ্বর যেন কিছুতেই কমতে চাইছিল না। বারবার মনে হচ্ছিল, এবার বোধহয় শরীরটা সত্যিই আর পারছে না।’
তবে এত প্রতিকূলতার মাঝেও ভাগ্নির লেখা ছোট্ট কয়েকটা লাইনের চিঠি এবং মানুষের ভালোবাসাই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
রাজ চক্রবর্তী ও টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা:
এই বিপদের দিনে তাঁর পাশে যেভাবে চ্যানেল ‘স্টার জলসা’, প্রযোজনা সংস্থা ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট’ এবং ব্যক্তিগতভাবে রাজ চক্রবর্তী দাঁড়িয়েছেন, তাতে অভিভূত রণজয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর টিমের পক্ষ থেকে তাঁকে আশ্বস্ত করে বলা হয়েছিল— ‘যতদিনই সময় লাগুক, আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠো, তারপর কাজে ফিরবে। কাজের জন্য কোনও তাড়া নেই।’ অভিনেতার মতে, কাজের দুনিয়ায় এমন কিছু মানুষকে পাওয়া, যাঁরা কাজের চেয়েও একজন মানুষের সুস্থতাকে অগ্রাধিকার দেন, তা সত্যিই বিরল ও বড় প্রাপ্তি। এই মুহূর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকে লিড রোলে দেখা মিলছে তাঁর।
অনুরাগী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ:
শ্য়ামোপ্তির সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে রণজয়ের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। পোস্টের শেষে রণজয় তাঁর সমস্ত ভক্তদের উদ্দেশ্যে ঋণ স্বীকার করে লেখেন, এত মানুষের নিঃস্বার্থ প্রার্থনা আর ভালোবাসাই তাঁকে এই কঠিন সময়ে শক্তি যুগিয়েছে। সকলের ভালোবাসা ও প্রার্থনা সাথে নিয়ে খুব শিগগিরই সুস্থ হয়ে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরে আসবেন বলে আশা ব্যক্ত করেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


