Ranojoy Bishnu: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?
Ranojoy Bishnu: রণজয় এই মুহূর্তে অভিনয় করছেন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। সিরিয়ালের সহ অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে তাঁর কেমিস্ট্রি এতটাই গভীর যে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিবাহিত হওয়া সত্ত্বেও কীভাবে এত ভালো কেমিস্ট্রি হয় সহ অভিনেত্রীর সঙ্গে?
Ranojoy Bishnu: রণজয় এই মুহূর্তে অভিনয় করছেন ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে। সিরিয়ালের সহ অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে তাঁর কেমিস্ট্রি এতটাই গভীর যে অনেকেই প্রশ্ন তুলেছেন, বিবাহিত হওয়া সত্ত্বেও কীভাবে এত ভালো কেমিস্ট্রি হয় সহ অভিনেত্রীর সঙ্গে? যদিও অভিনেতার সাফ জবাব, চিত্রনাট্যের খাতিরে সে যদি কেউ কলা গাছের সঙ্গে প্রেম করতে বলে তাহলেও তিনি রাজি হয়ে যাবেন।
'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?
তবে টলিপাড়ার অন্দর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, অভিকা মালাকারের সঙ্গে এই ঘনিষ্ঠতার জেরে নাকি ব্যক্তিগত জীবনে সমস্যায় পড়েছেন অভিনেতা। বিয়ের কয়েক মাসের মধ্যেই নাকি স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে রণজয়ের, যদিও এই ব্যাপারে কোনও কথাই বলেননি কেউ। তবে এসবের মধ্যেই এবার জীবনে সফল হওয়ার চাবিকাঠি বাতলে দিলেন রণজয়। কঠিন সময়ে কীভাবে এগিয়ে যেতে হবে, সেই উপদেশ দিলেন তিনি।
আদরের ভাগ্নি আরোহীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘ছেলে বা মেয়ে হিসাবে নয়, একজন মানুষ হিসেবে অনেক বড় হও। কোনও সময় কাউকে তার ধর্ম বর্ণ অথবা তার আচরণের উপর ভিত্তি করে বিচার করবে না। তাকে শুধুমাত্র একজন মানুষ হিসেবে এবং প্রতিটা সময় নিজেকে তার জায়গায় রেখে বিচার করবে। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, নিজের মান সম্মানের হাত কখনও ছাড়বে না। এটাই তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে, অন্যদের থেকে আলাদা করবে, যেখান থেকে দাঁড়িয়ে তুমি সবাইকে সমান চোখে দেখার শক্তি পাবে।’
রণজয় যে ছবি পোস্ট করেছেন সেখানে ভাগ্নির সঙ্গে বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন তিনি। কিছু ছবিতে দিদি এবং জামাইবাবুর ছবিও রয়েছে। রয়েছে বাবার ছবিও। নিজের জীবনে যে আদর্শ মেনে চলেন অভিনেতা, ঠিক সেই আদর্শেই একমাত্র ভাগ্নিকে এগিয়ে চলার পরামর্শ দিলেন রণজয়।
প্রসঙ্গত, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে চার হাত এক হয় রণজয় আর শ্যামৌপ্তির। কিছুদিন আগেই শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিটি মুক্তি পেতে যেখানে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন শ্যামৌপ্তি।
Home/Entertainment/Ranojoy Bishnu: 'নিজেকে অন্যের জায়গায় রেখে বিচার কর...', আচমকা কেন কঠিন সময়ের কথা বললেন রণজয়?