Dhurandhar 2 BO: রণবীরের ছবির স্বপ্নের দৌড় কি শেষ? সোমে ‘ধুরন্ধর ২’-এর আয়ে বিশাল ধস, আয় কত?
Dhurandhar 2 Day 26 Collection: বলিউড বক্স অফিসে সপ্তাহের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ‘ধুরন্ধর ২’। সপ্তাহান্তের রমরমা ব্যবসার পর সোমবার আসতেই কার্যত মুখ থুবড়ে পড়ল এই অ্যাকশন থ্রিলার। ছবিটির বক্স অফিস রিপোর্ট এখন নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
Dhurandhar 2 Day 26 Collection: প্রেক্ষাগৃহে এখনও অব্যাহত ‘ধুরন্ধর ২’-এর তুফান। রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় আর আদিত্য ধরের মেদহীন পরিচালনার ওপর ভর করে বক্স অফিসে ‘গদর’ মাচিয়েছে এই ছবি। গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে ‘ধুরন্ধর ২’। তবে উইকেন্ডে রকেটের গতিতে ছুটলেও, ২৬তম দিনে অর্থাৎ সোমবারে এসে আয়ের গ্রাফে কিছুটা নিম্নমুখী টান দেখা গেল।

সোমবারে আয়ের গতি কেমন?
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্ক (Sacnilk)-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ২৬তম দিনে অর্থাৎ সোমবার খবর লেখা পর্যন্ত ‘ধুরন্ধর ২’ ভারতের বাজারে আয় করেছে মাত্র ৩.৮০ কোটি টাকা। উইকেন্ডের তুলনায় এই অঙ্ক যথেষ্ট কম হলেও, মুক্তির চার সপ্তাহ পর কোনো ছবির পক্ষে ৩ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়াও অনেক বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৫ দিনের মোট সংগ্রহ ও রেকর্ডের হাতছানি
মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল ‘ধুরন্ধর ২’। অ্যাডভান্স বুকিংয়েই ঘরে তুলেছিল ৪৩ কোটি। গত ২৫ দিনে ভারতের বাজারে এই ছবির নিট কালেকশন দাঁড়িয়েছে আকাশছোঁয়া— ১,০৮৭.৪৭ কোটি টাকা। প্রথম পর্ব ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে ১৩০০ কোটি কামিয়েছিল। বর্তমান গতি বজায় থাকলে সি্যুয়াল যে সেই রেকর্ডকে অনায়াসেই ছাপিয়ে যাবে, তা বলাই বাহুল্য।
হামজা থেকে জসকীরত: রণবীরের লড়াই
২০২৫-এর সুপারহিট ছবি ‘ধুরন্ধর’-এর সিক্যুয়াল এটি। প্রথম পর্বে দেখা গিয়েছিল হামজা কীভাবে পাকিস্তানের লয়ারিতে বালোচ গ্যাংয়ে ঢুকে এক জঙ্গি সংগঠনকে খতম করে। আর এবারের পর্বে দেখানো হয়েছে জসকীরত থেকে ‘হামজা’ হয়ে ওঠার নেপথ্য কাহিনী। সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন এবং রাকেশ বেদীর সংগত রণবীরের এই লড়াইকে অন্য মাত্রা দিয়েছে।
অন্যান্য চর্চার মাঝেও অদম্য রণবীর
আশা ভোঁসলের মৃত্যুশোকে কাতর বলিউড, এর মাঝেও বিনোদন দুনিয়ার শিরোনাম দখল করে রেখেছেন রণবীর সিং। ২৬তম দিনের এই মন্দা কাটিয়ে কি আবার উইকেন্ডে ঘুরে দাঁড়াবে এই ‘ধুরন্ধর’? সেই উত্তর দেবে চলতি সপ্তাহের ব্যবসার অঙ্ক।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


