Ranveer Singh-Gul: ২বার বাবা হওয়ার পর প্রকাশ্যে রণবীর, দুয়া- গুলের বাবা পেল ‘সবচেয়ে হ্যান্ডসাম ড্যাড' তকমা

রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন গত ১৯শে সেপ্টেম্বর তাঁদের দ্বিতীয় সন্তান গুলকে স্বাগত জানিয়েছেন। বাবা হওয়ার মাত্র ৬ দিন পরই পাবলিক অ্যাপিয়েন্সে দেখা গেল রণবীর সিংকে। 

Published on: Sep 25, 2026, 10:00:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)-এর ঘরে এখন শুধুই আনন্দের জোয়ার! ২০২৪ সালে প্রথম কন্যা দুয়া পাডুকোন সিং (Dua Padukone Singh)-এর জন্মের দুই বছর পর, ১৯ সেপ্টেম্বর ২০২৬-এ তাঁদের কোল আলো করে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান। আর দ্বিতীয়বার বাবা হওয়ার পর প্রথমবার জনসমক্ষে এলেন নতুন বাবা রণবীর সিং!

২বার বাবা হওয়ার পর প্রকাশ্যে রণবীর,গুলের বাবা পেল ‘সবচেয়ে হ্যান্ডসাম ড্যাড' তকমা (Sunil Khandare)
২বার বাবা হওয়ার পর প্রকাশ্যে রণবীর,গুলের বাবা পেল ‘সবচেয়ে হ্যান্ডসাম ড্যাড' তকমা (Sunil Khandare)

চিত্রগ্রাহক (Paparazzi) ও ভক্তদের শুভেচ্ছার জবাবে হাসিমুখে অল-হোয়াইট স্যুটে নজর কাড়লেন অভিনেতা।

অল-হোয়াইট লুকে বাজিমাত:

অভিনেত্রী অনীত পাড্ডার (Aneet Padda) নতুন ওয়েব শো 'হুঙ্কার' (Hunkkaar)-এর প্রিমিয়ারে উপস্থিত হয়ে রণবীর শুভাকাঙ্ক্ষীদের তাক লাগিয়ে দেন। ধবধবে সাদা থ্রি-পিস স্যুট আর কালো রোদচশমায় রণবীরকে দেখেই পাপারাৎজিরা ‘অভিনন্দন, নতুন বাবা!’ বলে চিৎকার শুরু করেন। হাসিমুখে হাত নেড়ে এবং হাত মিলিয়ে সবাইকে ধন্যবাদ জানান অভিনেতা। অনুষ্ঠানে রণবীরের বাবা-মা জগজিৎ সিং ভবনানি ও অঞ্জু ভবনানিও উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় 'সবচেয়ে হ্যান্ডসাম ড্যাড':

ইভেন্ট থেকে রণবীরের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই তা হু হু করে ভাইরাল। অনুরাগী ও নেটিজেনরা মন্তব্যের ঘরে অভিনেতাকে ‘Most Handsome Dad’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

দুই কন্যার মা-বাবা দীপিকা-রণবীর:

গত ১৯ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর তাঁদের যৌথ ইনস্টাগ্রাম পোস্টে দ্বিতীয় কন্যাসন্তান আসার সুখবর জানান। দুই খুদে রাজকন্যাকে নিয়ে এখন পুরোপুরি চারজনের মিষ্টি পরিবার তাঁদের। অন্যদিকে, কাজের দিক থেকে রণবীরকে খুব শীঘ্রই দেখা যাবে জয় মেহতার পোস্ট-অ্যাপোক্যালিপটিক থ্রিলার 'প্রলয়' (Pralay) ছবিতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More