আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন রণবীর সিং! BJP-তে যাবেন দীপিকার বর?

শুক্রবার বিকেল প্রায় ৪টায় রণবীর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদর দফতরে যান এবং সেখানে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান। আর তারপর থেকেই তুঙ্গে জল্পনা। 

Apr 11, 2026, 14:05:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউড অভিনেতা রণবীর সিং এই মুহূর্তে তাঁর নতুন ছবি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর সাফল্য উপভোগ করছেন। সম্প্রতি তিনি অনন্ত আম্বানির জন্মদিন উদযাপনে অংশ নেন। এরপর তিনি নাগপুরে গিয়ে মোহন ভাগবত-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজেপি-তে যোগ দিচ্ছেন রণবীর। (AFP)
বিজেপি-তে যোগ দিচ্ছেন রণবীর। (AFP)

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, রণবীর সিং সাদা কুর্তা-পাজামা পরে রয়েছেন। শুক্রবার বিকেল প্রায় ৪টায় তিনি বাবাসাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছন। সেখান থেকে সরাসরি মহল এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সদর দফতরে যান এবং সেখানে প্রায় দেড় ঘণ্টা সময় কাটান।

ইটাইমসের রিপোর্ট অনুযায়ী, রণবীর সিং ও মোহন ভাগবতের মধ্যে ‘ধুরন্ধর’ ছবি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আরএসএস-এর কাজকর্ম ও সামাজিক সেবামূলক কার্যকলাপ সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়। রণবীর রেশিমবাগে অবস্থিত ড. হেডগেওয়ার স্মৃতি মন্দির-এও যান এবং আরএসএস প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগেওয়ার ও প্রাক্তন প্রধান মাধব সদাশিব গোলওয়ালকর-কে শ্রদ্ধা জানান।

এই সাক্ষাৎ এমন সময়ে হয়েছে, যখন রণবীর সিংয়ের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ধুরন্ধর ২ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। আর অনেকেই এটিকে প্রোপাগন্ডা ছবি বলে অভিহিত করছেন।

ধুরন্ধর ২-এর বক্স অফিস সাফল্য

আদিত্য ধর পরিচালিত এই ছবি ১৯ মার্চ মুক্তি পায় এবং ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১৬০০ কোটির বেশি আয় করেছে। যদিও ছবিটিকে ঘিরে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগও উঠেছে।

সমর্থনে অ্যানিম্যাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা

এই বিতর্কের মধ্যে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রকাশ্যে ছবির সমর্থনে এগিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন যে, অনেকেই আগে প্রোপাগান্ডা ভিত্তিক কাজ করে সফল হয়েছেন, কিন্তু এখন ‘ধুরন্ধর’-এর সমালোচনা করছেন। তিনি আদিত্য ধর ও রণবীর সিং-এর পাশে থাকার বার্তাও দেন এবং ছবিটিকে ‘অসাধারণ’ বলে প্রশংসা করেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More