'কেউ না করলে আমি দুর্ব্যবহার করি না...', কটাক্ষের সম্মুখীন হয়ে সাফাই রণবীরের
খোসলা কা ঘোশলা ২ - এর সহ অভিনেতা অনুপম খের গত বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। এই ভিডিওতে ছিলেন বোমান ইরানি, পারভিন দাবাস এবং রণবীর শোরে।
‘খোসলা কা ঘোশলা ২’ - এর সহ অভিনেতা অনুপম খের গত বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। এই ভিডিওতে ছিলেন বোমান ইরানি, পারভিন দাবাস এবং রণবীর শোরে। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এবং ইনস্ট্রাগ্রামে প্রায় ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করে। এরপরে এক নেট নাগরিক এই রিল পুনরায় শেয়ার করেন একটি ব্যঙ্গাত্মক ক্যাপশন দিয়ে। খুব স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় রেগে আগুন হয়ে যান রণবীর।
কটাক্ষের সম্মুখীন হয়ে সাফাই রণবীরের
ওই নেট নাগরিকের এহেন কাজে ক্ষুব্ধ হয়ে কড়া ভাষায় জবাব দিতে গিয়েই বেকায়দায় পড়ে যান অপর্ণা সেনের প্রাক্তন জামাই। রণবীরের বিরুদ্ধে ওঠে নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ। আসলে যে প্রোফাইল থেকে এই রিল পোস্ট করা হয়েছে সেখানে একটি মহিলার ছবি দেওয়া অর্থাৎ এই অ্যাকাউন্ট একজন মহিলার, তারপর থেকেই বিতর্কে সূত্রপাত ঘটে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের রণবীর বলেন,' যারা আমাকে কটাক্ষ করে আমি তাদের এই ভাষাতেই জবাব দিই। আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইবো না। আপনি যে একাউন্টের কথা বলছেন সেখানে অত্যন্ত নিম্নমানের কনটেন্ট থাকে। এটি ফেক অ্যাকাউন্ট কিনা, তা নিয়েও আমার কোনও ধারণা নেই। যদি কোন মহিলা অশালীন ভাষায় কথা বলতে পারে তাহলে প্রদুত্তরে সেটা শোনার মত ক্ষমতা থাকতে হবে।'
কিন্তু রণবীর যতই সাফাই দিক না কেন, রণবীরের এই মন্তব্যের পরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়ে যায়। অনেকে আবার এও দাবি করছেন এমন ব্যবহারের জন্যই হয়তো কঙ্কণা সেন শর্মার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে রণবীরের।
Home/Entertainment/'কেউ না করলে আমি দুর্ব্যবহার করি না...', কটাক্ষের সম্মুখীন হয়ে সাফাই রণবীরের