Badshah Reviews Ramayana: ‘কেঁদে ফেলেছি…’, রামায়ণ দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না বাদশা, কী বললেন?

রামায়ণে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। বৃহস্পতিবার, দীপাবলির ঠিক আগে বিশ্বজুড়ে মুক্তি পেল এই ছবি।

Published on: Nov 5, 2026, 09:01:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিশ্বজুড়ে বহুল প্রতীক্ষিত ভারতীয় চলচ্চিত্র ‘রামায়ণ’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। বলিউডের খ্যাতনামা পরিচালক নিতেশ তিওয়ারি পরিচালিত এই মেগা প্রজেক্টটি স্কেল ও বাজেটের দিক থেকে ভারতীয় সিনেমার ইতিহাসের বৃহত্তম সৃষ্টি হতে চলেছে। লস অ্যাঞ্জেলেসে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হলো ছবির বিশেষ প্রদর্শনী (স্পেশাল স্ক্রিনিং), যেখানে তারকাদের উপস্থিতি ছিল দেখার মতো।

‘কেঁদে ফেলেছি…’, রামায়ণ দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না বাদশা, কী বললেন?
‘কেঁদে ফেলেছি…’, রামায়ণ দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না বাদশা, কী বললেন?

ছবিটি দেখে সোশাল প্ল্যাটফর্ম এক্স-এ (টুইটার) প্রথম প্রতিক্রিয়া ভাগ করে নিয়েছেন খ্যাতনামা র‍্যাপার ও সুরকার বাদশা।

‘জটায়ুর দৃশ্য ও আবহসংগীত পাগল করার মতো!’ — বাদশার প্রতিক্রিয়া:

ছবিটি দেখার পর আবেগ ধরে রাখতে না পেরে সোশাল মিডিয়ায় বাদশাহ লেখেন, ‘তোমাদের সবাইকে সিনেমাটা দেখতেই হবে! নমিত মালহোত্রা যা উপহার দিয়েছেন তা অসাধারণ। প্রতিটি ফ্রেমে যেন চোখ ধাঁধিয়ে যায়। চরিত্রগুলোকে এতটাই বাস্তব মনে হয়েছে যে ছোটবেলা থেকে গল্পটা চেনা জানা সত্ত্বেও আমার চোখে জল চলে এসেছে! দুর্দান্ত আবহসংগীত (BGM)। রণবীর, সাই পল্লবী, রবি দুবে, যশ, লারা দত্ত, অরুণ গোভিল, রকুল— প্রত্যেকে দারুণ অভিনয় করেছেন। ‘জটায়ু’-র দৃশ্যটি পাগল করে দেওয়ার মতো এবং ‘ধরতি অম্বর’ থিমের মুহূর্তটার জন্য অপেক্ষা করো। স্যালুট! প্লিজ প্রেক্ষাগৃহে গিয়ে দেখো।’

৪,০০০ কোটি টাকার মেগা বাজেট ও বিশ্বজুড়ে মুক্তি:

‘রামায়ণ’ ছবিটি আনুমানিক ৪,০০০ কোটি টাকার বাজেটে তৈরি করা হয়েছে, যা কেবল ভারত নয়, বিশ্বের অন্যতম ব্যয়বহুল সিনেমা। আটবার অস্কারজয়ী ভিউজ্যুয়াল এফেক্টস স্টুডিও DNEG-এর তত্ত্বাবধানে এর ভিএফএক্স (VFX) তৈরি করা হয়েছে।

৭০,০০০টি স্ক্রিনে গ্র্যান্ড রিলিজ: বিশ্বব্যাপী পরিবেশনার জন্য নির্মাতারা হাত মিলিয়েছেন সনি পিকচার্স (Sony Pictures)-এর সাথে, যার ফলে এটি ভারতীয় ছবির ইতিহাসে সর্বোচ্চ— প্রায় ৭০,০০০টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে।

ছবির অন্দরের অন্যান্য খুঁটিনাটি:

প্রাইম ফোকাস-এর নমিত মালহোত্রা এবং যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনস প্রযোজিত এই ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকা দেখা যাবে যশ-কে।

প্রথম পর্বটি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার পর, ছবির দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে আগামী ২০২৭ সালের দীপাবলিতে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় ভারতের প্রতিটি কোণায় মুক্তি পাচ্ছে বিশ্বমানের এই সিনেমাটি।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More