Yash Dasgupta son: কে বলবে সৎ দাদা! নুসরত পুত্রকে পরম আদরে আগলে যশের ১ম পক্ষের ছেলে, কেন আড়ালে থাকে রেয়াংশ?
আলগা হল গোপনীয়তার আগল! বিরল ছবিতে ধরা দিলেন যশের দুই ছেলে রেয়াংশ ও ইশান। জানেন কত বয়স যশের বড় ছেলের?
টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের দুই সন্তানকে এক ফ্রেমে দেখা মেলা ভার। সচরাচর বড় ছেলের ছবি বা ব্যক্তিজীবন খুব একটা সোশ্যাল মিডিয়ায় আনেন না তারকা। তবে সম্প্রতি নেটপাড়ায় সাড়া ফেলেছে একটি বিরল ও সুন্দর ছবি, যেখানে এক ফ্রেমে ধরা দিয়েছেন যশের দুই ছেলে— রেয়াংশ ও ইশান। শুধু তাই নয়, তাঁদের আদর করে জড়িয়ে ধরে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।

ইশানের জন্মের পর দ্বিতীয়বার এক ফ্রেমে দুই ভাই
ছবিটি ঘিরে বিনোদন জগতে তৈরি হয়েছে ব্যাপক কৌতুহল ও আলোচনা। নুসরত জাহানের সঙ্গে যশ দাশগুপ্তের বিয়ে বিতর্ক, বাবা হওয়ার স্মৃতি এখনও টাটকা। তবে নুসরতের আগেও একবার বিয়ে করেছিলেন নায়ক। টেকেনি সেই বিয়ে। টলিউডে কেরিয়ার শুরুর আগে মুম্বইয়ে শ্বেতা সিং কালহান্সের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন যশ। তাঁদের পুত্র রেয়াংশ। ডিভোর্সের পর ছেলে যশের কাছেই থেকেছে। মূলত নায়কের বাবা-মা'র কাছেই বড় হয়েছে সে। সচরাচর বড় ছেলেকে লাইমলাইট থেকে দূরেই রাখেন অভিনেতা।
দ্বিতীয়বার দেখা মিলল একসঙ্গে
রেয়াংশ এখন কৈশোরবেলায় পা দিয়েছে। ১৪ বছরের রেয়াংশ নুসরত জাহান ও যশের সন্তান ছোট ছেলে ইশানের জন্মের পর, এই নিয়ে মাত্র দ্বিতীয়বার (মুখ দেখা গেল) দুই ভাইকে এক ফ্রেমে প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল। জানুয়ারিতে রেয়াংশের ১৪তম জন্মদিনের ছবি দিলেও দুই ছেলের মুখ স্টিকারে ঢেকে দিয়েছিলেন যশ।
শুটিংয়ের সেটে বিশেষ মুহূর্ত
মৌসুমী চট্টোপাধ্যায়ের উপস্থিতি: ছবিতে দুই খুদেকে আদরে ভরিয়ে দিতে দেখা যাচ্ছে কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ তথা প্রখ্যাত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে। যশ-নুসরতের প্রযোজনা ও অভিনয়ের সিনেমা ‘আড়ি’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। জানা গেছে, সেই সিনেমার শুটিংয়ের ফাঁকেই পরম স্নেহে ফ্রেমবন্দি হয়েছিল এই সুন্দর মুহূর্তটি।
দাদা-অন্ত প্রাণ ছোট ভাই ইশান!
বাস্তব জীবনে দুই ভাইয়ের রসায়ন ও বন্ডিং অত্যন্ত মধুর। নুসরতের ছেলে ইশানের সাথে তাঁর সৎ দাদা রেয়াংশের সম্পর্ক অত্যন্ত নিখাদ ও ভালোবাসায় ভরা। ছোট ভাই ইশান নাকি একদম 'দাদা-অন্ত প্রাণ'। বড় ভাই রেয়াংশও ছোট ভাইকে চোখে হারান এবং তাঁদের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়েছে।
কেন রেয়াংশে আড়ালে রাখেন যশ
যশ চান, রেয়াংশ আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতোই বড় হয়ে ওঠুক। তাই লাইমলাইট থেকে ছেলেকে দূরে রাখেন অভিনেতা। ছোট ছেলে ইশানের ক্ষেত্রেও তেমনটাই ইচ্ছে যশের। তবে নুসরত মাঝেমধ্যে ছেলের ঝলক শেয়ার করেন।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


