কফি উইথ করণ অনুষ্ঠান মানেই বিতর্ক, এই কথা আরো একবার প্রমাণ হয়ে গেল। কিছুদিন আগে এই অনুষ্ঠানে এসেছিলেন রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরকোন্ডা। নব দম্পতি নিজেদের নতুন জীবন নিয়ে হাসিমুখে আলোচনায় মেতে ছিলেন কিন্তু এর মধ্যেই কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়ে যায় বিতর্ক।

সাইবার সেলের দ্বারস্থ তারকা দম্পতি
কথা প্রসঙ্গে বিজয় জানান, তিনি রশ্মিকাকে ১০০ বার বিয়ের প্রস্তাব দিতে বলেছিলেন আর এই কথা শুনেই সোশ্যাল মিডিয়া জুড়ে বিজয়কে নিয়ে হয় কটাক্ষের ঝড়। বিজয় শুধু নিজেকে বোঝেন, তিনি একজন টক্সিক মানুষ এই মন্তব্যে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। এমন পরিস্থিতিতে অবশেষে সাইবার শাখায় অভিযোগ দায়ের করলেন তারকা দম্পতি।
প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে জেরবার হয়ে এবার হায়দরাবাদ সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ হলেন তারকা দম্পতির টিম। জানা গিয়েছে, ইতিমধ্যেই নাকি তারকা দম্পতির ম্যানেজার সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত কটাক্ষের জন্য সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া এই বিষয় নিয়ে বিভিন্ন ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, সেই লিংক প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়েছে।
বিয়ের আগে বিজয় কেন ১০০ বার ভাবতে বলেছিলেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, বিয়ে একটা বড় ব্যাপারটাই আগামী দিনের জন্য আগে থেকে প্রস্তুত হতে বলেছিলেন বিজয়। কিন্তু ব্যাপারটা না বুঝেই অপরিচিতরা যেভাবে তাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছেন, সেটা মোটেই ঠিক নয়।
প্রত্যেকের নিজেদের মতামত রাখার স্বাধীনতা আছে কিন্তু কাউকে যদি বিরক্ত করা হয় সেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা দুজনেই একে অপরের সঙ্গে যথেষ্ট ভাল আছেন এবং একটি ছোট্ট মন্তব্যকে অতি নাটকীয়তার আকার দিতে সকলকে মানা করেন অভিনেত্রী।।