Raveena Tandon: কুকুরের কামড় থেকে বাঁচলেন রবিনা, রেগে না গিয়ে যা করলেন, মুগ্ধ হল নেটপাড়া
Raveena Tandon: ‘ও মাই ডগ’ ছবির স্পেশাল প্রদর্শনীতে যোগদান করতে গিয়েছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। কিন্তু রেড কার্পেটে এমন একটি ঘটনা ঘটে যায় যা সকলকে অবাক করে দেয়। ছবিতে একাধিক কুকুরকে দেখতে পাওয়া গিয়েছে, তার মধ্যেই একটি সারমেয় উপস্থিত ছিল ওই অনুষ্ঠানে।
Raveena Tandon: ‘ও মাই ডগ’ ছবির স্পেশাল প্রদর্শনীতে যোগদান করতে গিয়েছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। কিন্তু রেড কার্পেটে এমন একটি ঘটনা ঘটে যায় যা সকলকে অবাক করে দেয়। ছবিতে একাধিক কুকুরকে দেখতে পাওয়া গিয়েছে, তার মধ্যেই একটি সারমেয় উপস্থিত ছিল ওই অনুষ্ঠানে। অনুষ্ঠান চলাকালীন আচমকাই কুকুরটি রবিনার হাতে কামড়ে দিতে উদ্যত হয়, খুব অল্পের জন্য বেঁচে যান রবিনা।
কুকুরের কামড় থেকে বাঁচলেন রবিনা
কী ঘটেছে?
বৃহস্পতিবার মুম্বইয়ে ‘ও মাই ডগ’ ছবির একটি বিশেষ অনুষ্ঠানে এক ঝাঁক তারকা। অনুষ্ঠানে উপস্থিত ছিল সিনেমায় দেখতে পাওয়া কুকুর তারকাও। কিন্তু ছবি তোলার জন্য যেই না অভিনেত্রী স্টেজে উঠে দাঁড়ান তখন হঠাৎ করেই ওই কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করে। রবিনা খুব কাছাকাছি থাকার জন্য অভিনেত্রীর হাতে তাই কুকুরটি কামড়ে দিতেই যাচ্ছিল, কিন্তু অভিনেত্রী সরে যাওয়ার ফলে সেই ঘটনাটি ঘটেনি। কিন্তু রবিনার পোশাকের একটি সুতো কুকুরটির মুখে আটকে যায়। তবে এই গোটা ঘটনায় রবিনা ভীষণ শান্ত ছিলেন এবং সেখান থেকে চলে না গিয়ে কুকুরটিকে শান্ত করার জন্য এগিয়ে আসেন।
রবিনার এই ব্যবহার দেখে মুগ্ধ হয়েছে নেটপাড়া। একজন লিখেছেন, ‘আপনার ধৈর্যের জন্য অনেক ধন্যবাদ।’ অন্য একজন লিখেছেন, ‘আপনি সত্যিই একজন পশুপ্রেমিক।’ তৃতীয় একজন লিখেছেন, ‘চারিপাশে এত কিছু দেখে হয়তো কুকুরটি ভয় পেয়ে গিয়েছিল।’ কেউ আবার মন্তব্য করে লিখেছেন, ‘আপনার প্রতি অগাধ শ্রদ্ধা’।
অমিত রাই পরিচালিত 'ওহ মাই ডগ' একটি পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্র, যার গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি কুকুর। এই চলচ্চিত্রটি একটি সাহসী কুকুরকে অনুসরণ করে, যে নিখোঁজ কুকুর সংক্রান্ত একটি চক্রকে উন্মোচন করতে সাহায্য করে। পঙ্কজ ত্রিপাঠী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন পবন মালহোত্রা, মাহি রাই, রাজেশ কুমার, গীতা আগরওয়াল, বিজয় মিশ্র, শ্রীধর দুবে, বুল্লু কুমার এবং সুলখ্যানা বড়ুয়া।
বাবুলাল বাইস্কোপ এবং থিঙ্কিং হ্যাটস এন্টারটেইনমেন্টের ব্যানারে অমিত রাই, রাজেশ ভরদ্বাজ ও সানা ওয়ারসির প্রযোজনায় ‘ওহ মাই ডগ’ ছবিটি ৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অন্যান্য বড় ছবির সাথে প্রেক্ষাগৃহের প্রতিযোগিতার কারণে ছবিটির মুক্তি ৩১ জুলাই থেকে এক সপ্তাহ পিছিয়ে ৭ অগস্ট করা হয়েছিল।
Home/Entertainment/Raveena Tandon: কুকুরের কামড় থেকে বাঁচলেন রবিনা, রেগে না গিয়ে যা করলেন, মুগ্ধ হল নেটপাড়া