ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক

আগামীকাল অর্থাৎ ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে আজও অর্ধাঙ্গিনী। এই ছবিতে সুমনের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। তবে আগামী ছবি মুক্তি হওয়ার আগেই আরো একটি সুখবর দিলেন কৌশিক। এবার বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিরিজে অভিনয় করতে চলেছেন অভিনেতা।

Published on: Jul 9, 2026, 18:30:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামীকাল অর্থাৎ ১০ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’। এই ছবিতে সুমনের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। তবে আগামী ছবি মুক্তি হওয়ার আগেই আরো একটি সুখবর দিলেন কৌশিক। এবার বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিরিজে অভিনয় করতে চলেছেন অভিনেতা।

ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক
ইন্দিরা গান্ধীর চরিত্রে ধরা দেবেন রবিনা ট্যান্ডন, গুরুত্বপূর্ণ ভুমিকায় কৌশিক

সোনি লিভ- এ আসতে চলেছে নতুন একটি পলিটিকাল ড্রামা ঘরানার সিরিজ। সাহিল পরিচালিত এই সিরিজের নাম ডায়নেস্টি। যদিও এই নামটি এখনও চূড়ান্ত নয়। পরে পাল্টে অন্য নামও রাখতে পারেন পরিচালক। এই সিরিজেই ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন রবিনা ট্যান্ডন।

আরও পড়ুন: 'ওর দায়িত্ব নিয়ে কথা বলা উচিত ছিল...', রচনাকে নিয়ে সুর নরম করলেন শ্রীলেখা

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই সিরিজের গল্প তৈরি হতে চলেছে ‘ইমার্জেন্সি’- র আগের প্রেক্ষাপট ঘিরে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রণিত রায়। সব থেকে বড় বিষয়, ইন্দিরা বিরোধী এক বাঙালি রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকে।

নেতিবাচক চরিত্রে কৌশিক সেনকে এর আগে বহুবার দেখেছেন দর্শকরা, তবে এমন একজন রাজনীতিবিদের চরিত্রে এই প্রথমবার দেখা যাবে তাঁকে। ইন্দিরা গান্ধী যে সময় ক্ষমতায় এসেছিলেন, সেই সময় যারা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে মোকাবিলা করেছিলেন তাদের মধ্যেই এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করবেন কৌশিক।

আরও পড়ুন: 'সম্পর্কে যাওয়ার আগে এটা খোঁজ নিও...', সিঙ্গলদের উদ্দেশ্যে কী বার্তা আয়েশার

সূত্র মারফত আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এর আগে ইন্দিরা গান্ধীর চরিত্রে একাধিক অভিনেত্রীকে অভিনয় করতে দেখা দিয়েছে, এবার সেই চরিত্রে ধরা দিতে চলেছেন রবিনা।