Ravi Kishan: ‘বউ বলেছে চুপ থাকতে’, মিম ভাইরাল হতেই এল স্ত্রীর সতর্কবাণী, জানালেন রবি কিষান

Ravi Kishan: সিনেমা জগতে অথবা রাজনৈতিক মঞ্চ, রবি কিষান নিজের বক্তব্যের জন্য সব সময় খবরের শিরোনামে থাকেন। অভিনেতার যে কোনও মন্তব্য ঘিরেই তৈরি হয়ে যায় মিম।

Published on: Aug 13, 2026, 15:02:08 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ravi Kishan: সিনেমা জগতে অথবা রাজনৈতিক মঞ্চ, রবি কিষান নিজের বক্তব্যের জন্য সব সময় খবরের শিরোনামে থাকেন। অভিনেতার যে কোনও মন্তব্য ঘিরেই তৈরি হয়ে যায় মিম। ইন্টারনেটের যুগে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কয়েক সেকেন্ড সময় নেয় না। অভিনেতার উচ্চারণ নিয়ে হোক অথবা মন্তব্য, মিম ঝঞ্ঝাটে যখন বিধ্বস্ত অভিনেতা ঠিক তখনই সতর্কবাণী এল অভিনেতার স্ত্রীর তরফ থেকে।

বউ বলেছে চুপ থাকতে, মিম ভাইরাল হতেই এল স্ত্রীর সতর্কবাণী
বউ বলেছে চুপ থাকতে, মিম ভাইরাল হতেই এল স্ত্রীর সতর্কবাণী

বেশ কিছুদিন ধরেই অভিনেতার বেশ কিছু মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। ইন্টারনেট বাসিন্দাদের মতে, অভিনেতা হলে মিম লর্ড। কিন্তু এবার একেবারে মৌন ব্রত পালন করার সিদ্ধান্ত নিলেন অভিনেতা। নেপথে অবশ্যই স্ত্রীর সতর্কবাণী। নিউজ ১৮- এর সঙ্গে কথোপকথনে অভিনেতা জানান, যেভাবে সোশ্যাল মিডিয়ায় তার বলা কথা মিমে পরিণত হচ্ছে এবং ভাইরাল হচ্ছে তাতে তিনি মনে করছেন এবার কিছু না বলে চুপ থাকাই ভালো। তাঁর বলা প্রায় প্রতিটি কথাই যখন মিমের বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে, তখন সে ক্ষেত্রে কিছু সময়ের জন্য নীরবতাই শ্রেষ্ঠ উপায়।

আরও পড়ুন: বারবার আসছে প্রাণনাশের হুমকি, FIR দায়ের করে কী বললেন ডোনা গঙ্গোপাধ্যায়?

এই সাক্ষাৎকারে স্ত্রীর কথা উল্লেখ করে অভিনেতা বলেন, আমার স্ত্রী আমাকে বলেছে কিছুদিন চুপ করে থাকতে। না হলে আমি ঘরবন্দী হয়ে যাব। আমি নাকি যখনই বাড়ি থেকে বের হব তখনই ভাইরাল হয়ে যাব তাই এখন কিছুদিন চুপ থাকার উপদেশ দিয়েছেন স্ত্রী।

কিছুদিন আগে রাজ সামানির পডকাস্ট চলাকালীন অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, টাকা না পরিচিতি কোনটি বেছে নেবেন অভিনেতা? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানিয়েছিলেন, তিনি খ্যাতি বেছে নেবেন কারণ টাকা পয়সা তাঁর পিছন পিছন আসে। ব্যাস শুধু এই একটা সংলাপ ধরেই শুরু হয়ে যায় মিমের ঝড়। তাই আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: আবার ধারাবাহিকের ফিরছেন সঞ্চারী, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

রবি কিষাণের আসন্ন কাজ সম্পর্কে

রবি তার আসন্ন ছবি ‘মির্জাপুর: দ্য মুভি’-এর মুক্তির অপেক্ষায় আছেন। নির্মাতারা ‘মির্জাপুর: দ্য মুভি’-এর ট্রেলার প্রকাশ করেছেন, যা প্রথম সিজনের কাহিনিকে এগিয়ে নিয়ে যায় এবং এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে প্রিয় ও আইকনিক চরিত্র, যেমন কালীন ভাইয়া, মুন্না ভাইয়া এবং গুড্ডু পণ্ডিতকে একত্রিত করেছে। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু এবং রসিকা দুগাল সকলেই ফিরছেন। সিরিজে মূলত বিক্রান্ত ম্যাসি অভিনীত বাবলু পণ্ডিতের চরিত্রটি ছবিতে ফুটিয়ে তুলবেন জিতেন্দ্র কুমার। ছবিটি আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।