'৫০ মিনিটও দিতে পারলেন না', মুশতাকের শেষযাত্রায় বলিউডের উদাসীনতায় ক্ষুব্ধ রাজা

গত ২৪ সেপ্টেম্বর মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ অভিনেতা মুশতাক খান। ঠিক তারপরের দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার।

Published on: Sep 27, 2026, 18:40:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত ২৪ সেপ্টেম্বর মাত্র ৫৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন প্রবীণ অভিনেতা মুশতাক খান। ঠিক তারপরের দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর মুম্বইতে শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেতার। শেষ যাত্রায় উপস্থিত ছিলেন রাজপাল যাদব, রজত বেদি, অনু কাপুর, সুলভা আর্য সহ চলচ্চিত্র জগতের বন্ধু এবং সহকর্মীরা। কিন্তু বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাওয়া যায়নি মুশতাকের শেষ কৃত্যে।

মুশতাকের শেষযাত্রায় বলিউডের উদাসীনতায় ক্ষুব্ধ রাজা
মুশতাকের শেষযাত্রায় বলিউডের উদাসীনতায় ক্ষুব্ধ রাজা

বন্ধুর মৃত্যুর পরেই তাই এবার ইনস্টাগ্রামে এটি আবেগপূর্ণ ভিডিও পোস্ট করেছেন অভিনেতা, রাজা মুরাদ। তিনি বলিউড তারকাদের কটাক্ষ করে বলেন, দুর্ভাগ্যবশত আমরা একজন তারকাকে শেষ শ্রদ্ধা জানাই না। অবশ্যই আমার বন্ধুর প্রিয়জনেরা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু কোন বড় তারকাকে আমরা দেখতে পেলাম না।

রাজা আরও বলেন, এটা যদি কোন শিল্পপতির ছেলের বিয়ে হত, তাহলে শুধুমাত্র সকলকে উপস্থিত থাকতে দেখা যেত তা নয় ওয়েটারদের মতো অতিথিদের আপ্যায়ন করতেও দেখা যেত তারকাদের। রাজনৈতিক দলের জন্য যদি উপস্থিত থাকতে হতো সেখানেও দেখা যেত কিন্তু এমন একজন মানুষকে শেষ শ্রদ্ধা জানানো গেল না যে তার জীবনের ৫০ বছর এই ইন্ডাস্ট্রিকে দিয়েছে। একটা মানুষ যার পুরো জীবনটাই শিল্পের জন্য নিয়োজিত তাকে ৫০ মিনিটও দিতে পারলেন না আপনারা।

রাজা বলেন, মুশতাক কাউকে তোষামোত করে নয় বরং নিজের জোরে একটা বড় জায়গায় গিয়ে পৌঁছেছিলেন। তাঁর জীবদ্দশায় যেমন আপনাদের কাউকে প্রয়োজন ছিল না তেমনি মৃত্যুর পরেও আপনাদের প্রয়োজন হবে না। কিন্তু আফসোস থেকে যাবে যে যে মানুষটা বড় বড় তারকাদের সঙ্গে কাজ করেছেন তাকে শ্রদ্ধা জানাতে দেখা গেল না কাউকে।