মুনাওয়ার ফারুকি গ্রেফতার? জল্পনা বাড়তেই মুখ খুললেন কমেডিয়ান খোদ

বিগ বস ১৭-র বিজয়ী মুনাওয়ার ফারুকিকে গ্রেফতার করেছে পুলিশ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়ো ঘিরে ছড়িয়ে পড়ে এমনই দাবি। ECL সিজন ৩-এর কার্টেন রেজারে দেখা না মেলায় জল্পনা আরও বাড়ে। অবশেষে গ্রেফতারির খবর নিয়ে মুখ খুললেন মুনাওয়ার।

Published on: Sep 30, 2026, 08:00:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুনাওয়ার ফারুকির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দাবি করা হচ্ছে যে, মুনাওয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রকৃতপক্ষে, সোশ্যাল মিডিয়ায় একজন ব্যবহারকারী দাবি করেছিলেন যে, গ্রেপ্তার হওয়ার কারণেই মুনাওয়ার 'এন্টারটেইনমেন্ট ক্রিকেট লীগ' (ECL)-এ উপস্থিত হতে পারেননি। তবে এই সমস্ত জল্পনার ওপর অবশেষে প্রতিক্রিয়া দিয়েছেন স্বয়ং মুনাওয়ার।

मुनव्वर फारूकी क्या हो गए गिरफ्तार?
मुनव्वर फारूकी क्या हो गए गिरफ्तार?

গ্রেফতারির জল্পনায় কী বললেন মুনাওয়ার?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুনাওয়ার ফারুকির গ্রেফতারির দাবি করে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। সেখানে এক ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে যেতে দেখা যায়। ভিডিয়োটি পোস্ট করে দাবি করা হয়, ওই ব্যক্তি মুনাওয়ার এবং আগের রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেই কারণেই নাকি ECL সিজন ৩-এর কার্টেন রেজারে উপস্থিত থাকতে পারেননি তিনি।

ভিডিয়োটি ভাইরাল হতেই বিষয়টি নজরে আসে মুনাওয়ারের। এই জল্পনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি লেখেন, “ভিডিয়োতে আমিও নিজেকেই খুঁজছি।” তাঁর এই মন্তব্যের পরই স্পষ্ট হয়ে যায়, ভাইরাল ভিডিয়োতে থাকা ব্যক্তিকে তিনি নিজে বলে স্বীকার করেননি। ফলে তাঁর গ্রেফতারির দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।

এর আগেও গ্রেফতার হয়েছিলেন মুনাওয়ার

মুনাওয়ার ফারুকি এর আগেও আইনি বিতর্কে জড়িয়েছেন। ২০২১ সালে ইন্দোরে একটি অনুষ্ঠানে করা মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় প্রায় ৩৫ দিন ইন্দোর সেন্ট্রাল জেলে কাটাতে হয়েছিল তাঁকে।

এরপর ২০২৪ সালে মুম্বইয়ের একটি হুক্কা বার থেকে তাঁকে আটক করা হয়। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অতীতে এই ঘটনাগুলির কারণেই সাম্প্রতিক গ্রেফতারির গুজব ঘিরে নতুন করে চর্চা শুরু হয়।

দ্বিতীয়বার বাবা হলেন মুনাওয়ার

সম্প্রতি এক কন্যাসন্তানের পিতা হয়েছেন মুনাওয়ার। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর নিজেই ভাগ করে নিলেও মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তিনি। তবে তিনি ক্যাপশনে লেখেন, ‘ঘরে বরকত এসেছে। সবাই প্রার্থনায় মনে রাখবেন।’

ছেলের জন্যই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত

২০২৪ সালে মেকআপ আর্টিস্ট মেহজবিন কোটওয়ালাকে বিয়ে করেন মুনাওয়ার। ফারহা খানের একটি ভ্লগে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের নেপথ্যের কারণ জানিয়েছিলেন তিনি। কৌতুকশিল্পীর কথায়, তাঁর ছেলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া।

মুনাওয়ার জানান, বিগ বস থেকে বেরিয়ে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর ছেলে বোনের সঙ্গে থাকত। পরে ছেলে তাঁর কাছে চলে আসে এবং দু’জনে একসঙ্গে অনেকটা সময় কাটান। কিন্তু ছেলে যখন ফিরে যাচ্ছিল, তখন তাকে ছেড়ে দিতে মন চাইছিল না মুনাওয়ারের।

তিনি বলেন, ছেলেকে জড়িয়ে ধরে থাকতে দেখে তাঁর মনে হয়েছিল, এমন কিছু করা দরকার যাতে ছেলে তাঁর সঙ্গেই থাকতে পারে। সেই ভাবনা থেকেই বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। মেহজবিনেরও একটি ১০ বছরের মেয়ে রয়েছে। দু’জনের পরিস্থিতি অনেকটা একই রকম হওয়ায় মেহজবিনকে বিয়ের প্রস্তাব দেন মুনাওয়ার। এরপরই চার হাত এক হয় তাঁদের।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More