Raja Rani Badsha Child Actress: রাজা রানী বাদশার-র সেই ছোট্ট রানী এখন সুন্দরী যুবতী! মোনা দত্ত আজ কোথায়?
২৮ বছর আগে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তীর রাজা রানী বাদশা।সেই ছবির ছোট্ট রানী আজ কোথায়?
নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলা সিনেমা 'রাজা রানী বাদশা'-র কথা মনে আছে? যেখানে শাকিল খান ও শতাব্দী রায়ের পাশাপাশি ছোট্ট এক শিশুশিল্পীর অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। সেই সিনেমায় 'রানী' চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন শিশুশিল্পী মোনা দত্ত (Mona Dutta)।

শৈশবের সেই মিষ্টি মেয়েটিই আজ কোথায়? অভিনয় জগত থেকে কি দূরে সরে গিয়েছেন মোনা?
শিশুশিল্পী হিসেবে ডেবিউ ও জনপ্রিয়তা
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল মোনার। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া 'রাজা রানী বাদশা' ছবিতে তাঁর অভিনয় শুধু প্রশংসিতই হয়নি, বরং ছবির জনপ্রিয় গান 'ওগো পাহাড়াদার' আজও বহু দর্শকের স্মৃতিতে অমলিন। এরপর চাইল্ড আর্টিস্ট হিসেবে একাধিক হিট বাংলা ছবি ও বিভিন্ন প্রজেক্টে সাফল্য বজায় রেখেছিলেন তিনি। কাজ করেছেন ‘বুম্বা আঙ্কেল’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও।
বড় পর্দার শিশুশিল্পী থেকে আজকের অভিনেত্রী
সময়ের সাথে সাথে নিজেকে ঘষেমেজে বড় পর্দায় ও ছোট পর্দায় নিজের ভাগ্যপরীক্ষা করেছেন মোনা। শিশুশিল্পীদের ক্ষেত্রে অনেক সময়ই বড় হয়ে মূলধারার অভিনয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়ে, তবে মোনা দত্ত তাঁর ব্যতিক্রম নন। বর্তমানে বাংলা মেগা ধারাবাহিক, ওটিটি প্রজেক্ট এবং সিনেমায় নিয়মিত কাজ করলেও অতীতের সেই সাফল্য ধরা ছোঁয়ার বাইরেই থেকে গিয়েছে।
আকাশ আটের সাহিত্য়ের সেরা সময়-এ ‘অগ্নিপরীক্ষা’য় বিশ্বাবসু বিশ্বাসের বিপরীতে লিড রোলে দেখা মিলেছিল মোনার। বছর কয়েক আগে কলকাতায় কোহিনূর ছবিতেও অভিনয় করেছেন মোনা।
চরিত্রের বহুমুখীনতা: পার্শ্বচরিত্র হোক কিংবা খলনায়িকা—নিজের নিখুঁত অভিনয় দিয়ে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। বছর তিনেক আগে ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করেন মোনা। প্রেমিক দীপশঙ্ক ঘোষের সঙ্গে বিয়ের পর্ব সারেন। আপাতত চুটিয়ে সংসার করছেন, সঙ্গে অভিনয়ের জগতেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছেন।
শৈশবের 'রানী' চরিত্রটি থেকে শুরু করে আজকের অভিনেত্রী হয়ে ওঠার এই দীর্ঘ সফর কেবল তাঁর কঠোর পরিশ্রম ও অভিনয়ের প্রতি ভালোবাসারই প্রমাণ দেয়।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


