Virat Kohli Ex: নারীদের নিয়ে কোহলির রুচি ঘিরে প্রশ্ন! ১২ বছর পর মুখ খুললেন বিরাটের প্রাক্তন ব্রাজিলিয়ান প্রেমিকা
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা এখন দুই সন্তানের বাবা-মা। কিন্তু নেটপাড়ার একাংশ যেন কিছুতেই বিরাটের অতীত ভুলতে পারছে না। এক দশক আগের এক সম্পর্ক নিয়ে বারবার টেনে হিঁচড়ে আনা হচ্ছে ব্রাজিলীয় মডেল ইজাবেল লেইট-কে। শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙল ইজাবেলের। প্রাক্তনের নাম জড়িয়ে ট্রোলিংয়ের পালটা জবাব দিলেন তিনি।
বিরাট কোহলি এখন কেবল বাইশ গজের রাজা নন, তিনি একজন আদর্শ স্বামী এবং পিতা। কিন্তু অনুষ্কা শর্মার জীবনে আসার আগে বিরাটের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ব্রাজিলীয় সুন্দরী ইজাবেল লেইট। ২০১২ থেকে ২০১৪— প্রায় দু’বছর তাঁদের প্রেম ছিল তুঙ্গে। সম্প্রতি বিরাটের ‘টেস্ট’ বা রুচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হতেই সেখানে মন্তব্য করে ফের লাইমলাইটে এলেন এই মডেল-অভিনেত্রী।

ভাইরাল সেই পোস্ট ও ইজাবেলের প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় একটি কোলাজ ছবি ভাইরাল হয়, যেখানে বিরাটের পাশে তাঁর প্রাক্তনদের (যাঁদের সঙ্গে নাম জড়িয়েছিল) এবং বর্তমান স্ত্রী অনুষ্কার ছবি ছিল। ক্যাপশনে মজা করে লেখা ছিল বিরাটের ‘পছন্দ’ বরাবরই এলিট (উচ্চমানের)। সেই পোস্টটি ইজাবেলের নজর এড়ায়নি। তবে কোনও তিক্ততা বা রাগ নয়, বরং ইজাবেল সেখানে ‘ক্লান্ত মুখের’ (Tired face) ইমোজি দিয়ে লিখেছেন, ‘১২ বছর কেটে গিয়েছে, এখনও লোকে গুনছে! মানুষ কেন এটা ভুলে যেতে পারছে না?’ তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, বারবার পুরনো কাসুন্দি ঘাঁটা এবং বিরাটের বর্তমান জীবনের সঙ্গে তাঁর নাম টেনে আনা তিনি আর সহ্য করতে পারছেন না।
পুরনো সেই প্রেম
একটা সময় বিরাটের সঙ্গে ইজাবেলকে সিঙ্গাপুরের রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল। স্মৃতির পাতা উল্টালে দেখা যায়, ২০১৪ সালে নিজের ছবি ‘পুরানি জিন্স’-এর প্রচারের সময়ও বিরাটের সঙ্গে অনুষ্কার প্রেম নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন ইজাবেল। তখন তিনি বেশ কড়া ভাবেই বলেছিলেন, ‘আমি এখানে সিনেমার প্রচার করতে এসেছি। বিরাট কোহলিকে নিয়ে কথা বলার মতো আর কিছুই আমার কাছে নেই।’ এক দশক আগেও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন, আজও আছেন।
এখন কোথায় ইজাবেল?
বিরাটের প্রাক্তন প্রেমিকা এখন গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটাই দূরে। ইজাবেল এখন বিবাহিত এবং সুখী গৃহিণী। বর্তমানে তিনি তাঁর স্বামী এবং দুই সন্তানকে নিয়ে কাতারের দোহায় বসবাস করছেন। নিজের সুন্দর সংসার গুছিয়ে নিলেও নেট-নাগরিকদের একাংশের এই ‘অতীত প্রীতি’ যে তাঁর ব্যক্তিগত জীবনে অস্বস্তি তৈরি করছে, তা তাঁর সাম্প্রতিক কমেন্টেই পরিষ্কার।
অতীত বনাম বর্তমান
বিরাট-অনুষ্কা এখন ‘পাওয়ার কাপল’। অন্যদিকে ইজাবেলও বিদেশের মাটিতে নিজের জগৎ তৈরি করে নিয়েছেন। কিন্তু নেটপাড়ার একদল মানুষ আজও পুরনো সম্পর্কের ব্যবচ্ছেদ করে মজা পায়। ইজাবেলের এই প্রতিবাদ কি সেই ট্রোলারদের মুখ বন্ধ করতে পারবে? সেটাই এখন দেখার।

নেটপাড়ার চর্চা
ইজাবেলের এই প্রতিক্রিয়া দেখে নেটিজেনরা দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন, ‘ইজাবেল সত্যিই খুব কুল (Cool), প্রাক্তনের সাফল্যে তিনি খুশি।’ আবার কেউ মজা করে লিখছেন, ‘অনুষ্কা আসার আগে বিরাটের চয়েস যে খারাপ ছিল না, ইজাবেলই তার প্রমাণ!’ বর্তমানে বিরাট-অনুষ্কা তাঁদের দ্বিতীয় সন্তান অকায়-কে নিয়ে ব্যস্ত, আর ইজাবেলও নিজের কেরিয়ারে মগ্ন। কিন্তু এই ছোট ‘রিঅ্যাক্ট’ প্রমাণ করে দিল যে, সম্পর্কের শেষ মানেই তিক্ততা নয়।
হালে জার্মান সুন্দরী লিজ ল্যাজের ছবিতে লাইক দিয়ে বিতর্কে জড়ান কোহলি। মাস কয়েক আগে ভারতীয় সোশ্যাল মিডিয়া সেনসেশন অভনীত কৌরের ছবিতেও লাইক দিয়ে বিতর্ক তৈরি করেছিলেন বিরাট। পরে অবশ্য দুই ছবি থেকেই লাইক সরিয়ে দেন কোহলি। সবটাই নাকি অ্যালগরিদমের দোষ!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


