Arijita News Serial: স্টার জলসায় আসছে ‘বাবুর মা’-র নতুন মেগা, কোন ধারাবাহিকে দেখা যাবে অরিজিতাকে?

অরিজিতার ‘বাবুর মা’ চরিত্রটি এখনো দর্শক মনে রয়ে গিয়েছে। যদিও নিম ফুলের মধু শেষ হয়েছে লম্বা সময়। মাঝে বেশ কয়েকটি মেগায় কাজও করেন অভিনেত্রী। আপাতত স্টার জলসার একটি নতুন মেগায় থাকার কথা তাঁর। 

Updated on: May 27, 2026, 14:38:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে দেখা গিয়েছিল অরিজিতা মুখোপাধ্যায়কে। আর সেই থেকেই তিনি দর্শকদের মাঝে ‘বাবুর মা’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এই ‘বাবুর মা’-য়ের খ্যাতি এতটাই যে, দর্শকরা অভিনেত্রীকে রাস্তাঘাটে দেখলেও সেই নামেই ডাকাডাকি করতে থাকেন। নিম ফুলের মধু-র পর বেশ কয়েকটি মেগায় কাজ করলেও, এই নাম এখনো রয়ে গিয়েছে দর্শক মনে।

স্টার জলসায় নতুন ধারাবাহিকে অরিজিতা মুখোপাধ্যায়।
স্টার জলসায় নতুন ধারাবাহিকে অরিজিতা মুখোপাধ্যায়।

খুব জলদিই নতুন ধারাবাহিকে ফিরছেন অরিজিতা মুখোপাধ্যায়। স্টার জলসায় আসছে ‘কুমকুম’। যেখানে মুখ্য চরিত্রে থাকছেন আদৃত রায়। আর আদৃতের বিপরীতে নায়িকা চরিত্রে শোনা যাচ্ছে নবাগতা অনুষ্কার নাম। আর সেই ধারাবাহিকেই থাকার কথা রয়েছে অরিজিতারও।

'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর 'অনুরাগের ছোঁয়া'-সহ বিভিন্ন জনপ্রিয় বাংলা মেগা সিরিয়ালে অরিজিতার অভিনয় বিশেষ প্রশংসা পেয়েছে। যেমন দুঁদে খলনায়িকা তিনি। অর্থাৎ যখন নায়ক বা নায়িকার সঙ্গে অরিজিতার ‘শয়তানি’ দেখে আপনার মনে রাগ হবেই হবে। সম্প্রতি সান বাংলার 'রূপমতী' ধারাবাহিকেও দেখা গিয়েছে অরিজিতাকে। কাজ করেছেন সৃজিতের কিলবিল সোসাইটি-তে। হইচইয়ের অনুসন্ধান ওয়েব সিরিজেও ছিলেন।

কুমকুম ধারাবাহিক প্রসঙ্গে:

ছোট পর্দায় দুটি ধারাবাহিক করেছেন আদৃত। যার মধ্যে একটি ছিল সুপার ডুপার হিট। নাম মিঠাই। এসেছিল জি বাংলাতে। তারপর ওই একই চ্য়ানেলের হয়ে মিত্তির বাড়ি নামে একটি মেগায় কাজ করেন আদৃত। যদিও সেটা সেভাবে সাফল্য পায়নি। এবার আদৃতের চ্যানেল বদল। জন্মদিনের দিনই ছোট পর্দায় ফেরার ‘সুখবর’ ঘোষণা করেন। বলেন, ‘হ্যাঁ, জলসায় প্রথমবার আসছি। নতুন টিম, নতুন গল্প।’ সঙ্গে খুব জলদি প্রোমো চলে আসবে, এমনটাও জানান।

প্রথমে শোনা গিয়েছিল যে, সুস্মিতা দে-র বিপরীতে দেখা যাবে আদৃত রায়কে। যদিও এখন খবর, কুমকুম-এ নায়িকা হচ্ছেন এক নবাগতা মেয়ে, নাম অনুষ্কা।

আদৃত রায় প্রসঙ্গে:

বিনোদন দুনিয়ার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছেন আদৃত। শুধু অভিনয়ই করেন না, রয়েছে তাঁর গানের নিজস্ব ব্যান্ডও। আদৃতেরছোট পর্দায় কাজের হাতেখড়ি হয়েছিল অবস্য বড় পর্দা দিয়ে। প্রথম সিনেমা ছিল নূরজাহান। তারপর প্রেম আমার ২ সিনেমাতেও তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। দুটি ছবিই একেবারে মুখ থুবড়ে পড়ে। তারপর পরিণীতা ধারাবাহিকে দেখা যায় সহ-অভিনেতা হিসেবে।

তারপর বেশ কয়েকবছর লম্বা বিরতির পর আদৃত পা রাখেন ছোট পর্দায়। আর মিঠাই বদলে দেয় ভাগ্য। রাতারাতি বাংলার দর্শকদের মনে জায়গা করে নেন। একটানা ৫৩ বার টিআরপি টপার ছিল এই ধারাবাহিকটি। এমনকী, জব্বর ছিল আদৃত ও সৌমিতৃষা কুণ্ডুর জুটিও। এরপর তিনি কাজ করেন মিত্তির বাড়িতে। যা মাস সাতেকের মধ্যেই বন্ধ হয়ে যায়।

আদৃত ২০২৪ সালে বিয়ে করেছেন মিঠাই-এর সহ অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীকে। কৌশাম্বিও বাংলা ধারাবাহিকেরজনপ্রিয় মুখ। এই মুহূর্তে কাজ করছেন স্টার জলসার ‘গঙ্গা’-তে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More