বিগ বসের প্রথম ফাইনালিস্ট হলেন জীতু কমল! রিক্সা থেকে ঠেলে ফেলে দিলেন সৌরভকে
খবর রয়েছে যে, বিগ বস বাংলা-য় টিকিট টু ফিনালে জিতে গিয়েছেন জীতু কমল। শেষ মুহূর্তে রিক্সা টাস্কে সৌরভকে হারিয়ে জিতে নেন তিনি। অর্থাৎ বিগ বস বাংলা-র প্রথম ফাইনালিস্ট হলেন তিনিই।
চলতি সপ্তাহে বিগ বস বাংলায় চলছে টিকিট টু ফিনালে। বুধবারের এপিসোডে দেখা যায়, মনামি ও সৃজলাকে হারিয়ে টিকিট টু ফিনালে-তে আরেক ধাপ এগোন জীতু কমল ও সৌরভ দাস। আর এই দুজনের মধ্যে যে জিতবে, সেই পাবে টিকিট টু ফিনালের টিকিট। আর খবর, সেই টিকিট উঠেছে জীতু কমলের হাতে।

এরই মাঝে টিকিট টু ফিনালে জেতার সর্বশেষ টাস্কের ঝলকও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, রিক্সায় উঠে বসে থাকতে হবে জীতু ও সৌরভকে। যে দীর্ঘক্ষণ রিক্সায় বসে থাকতে পারবে, সেই পাবে ট্রফি। প্রথমদিকে সবটাই চলছিল মসৃণভাবে। বেশ পাশাপাশিই বসেছিলেন জীতু ও সৌরভ। এরপর দেখা যায়, হঠাৎই ঘরের সকলে মিলে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকেন রিক্সায় বসে থাকা সৌরভ ও জীতুকে।
গরম তেলে লঙ্কা ফোড়ন দিয়ে জীতু ও সৌরভের মুখের সামনে ধরেন তনুশ্রী। এরপর ঘরের সদস্যরা ফোম, জামাকাপড় কাচার লিকুইড, গরম জল এনে ঢালতে থাকেন জীতু-সৌরভের গায়ে। তবে শেষ চালেই খুব সম্ভবত হয় মাত। হঠাৎই জীতু ‘সরি সৌরভ’ বলে ঠেলা মেরে রিক্সা থেকে সৌরভকে ফেলে দিতে উদ্যত হন। আর জীতুর এহেন চেহারা দেখে রীতিমতো মুখ হাঁ হয়ে যায় নিরঞ্জন ও রণিতার। এদিকে সেইসময় রিক্সার পাশেই ছিলেন সৃজলা। জীতুর এমন কাণ্ডে তাঁর মুখে ফুটে ওঠে হাসি।
তবে দেখা গেল জীতুর এই কাণ্ডে রীতিমতো দুভাগে বিভক্ত নেটপাড়া। একাংশ ক্ষোভ উগড়ে দিলেন জীতুর বিপক্ষে। বেশিরভাগই এটাকে ‘ফিজিকাল ভায়োলেন্স’ হিসেবে দেখছেন। আবার বেশিরভাগের মতে স্টার জলসা জীতুকে নিয়ে পক্ষপাতিত্ব করছে। এর আগেও জীতুকে এরকম অবতারে দেখা গিয়েছে। তা সে মনামীকে ঘোড়া সমেত টেনে-হিচড়ে নিয়ে আসা হোক বা মনামীরই মুখে টাস্কের সময়তে বল ছুঁড়ে মারা। আবার একটি শর্ট ড্রামার সময় ইমপ্রোভাইজেশনের নামে ঝিলম গুপ্তার মুখে থুঁতু ছেটানো। বহুবার নিজের কর্মকাণ্ড দিয়ে ট্রোলের মুখে পড়েছেন জীতু। এখন দেখার, এভাবে সৌরভকে ঠেলে রিক্সা থেকে ফেলে দেওয়াকে বিগ বস ফিজিক্যাল ভায়োলেন্স হিসেবে দেখে নাকি টাস্কেরই একটি অংশ?
চলতি সপ্তাহে বিগ বসের ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য নমিনেশনে রয়েছেন তনুশ্রী ও রণিতা। ফাইনালের আর সপ্তাহ চারেক বাকি বলেই শোনা যাচ্ছে। ফাইনালে পৌঁছবেন মোট ৬ জন। আর আপাতত বিগ বস বাংলায় রয়েছে ৯ জন। অর্থাৎ ফাইনালের আগে তিনজনের এভিকশন হবে।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


