‘তারে ধরি ধরি মনে করি’ ছাড়লেন অহনা! ‘নতুন কুন্তলিনী’ হিসেবে আসছে এই নায়িকার নাম
তারে ধরি ধরি মনে করি ছেড়েছেন অহনা দত্ত। কে হবেন নতুন কুন্তলিনী তা নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মাঝে উঠে এল এই অভিনেত্রীর নাম।
শনিবারই খবর এসেছে যে, তারে ধরি ধরি মনে করি ধারাবাহিক আচমকাই ছেড়েছেন অহনা দত্ত। কুন্তলিনী হিসেবে দর্শক মনে জায়গা করে নেন মীরার মা! তাঁর এমন সিদ্ধান্তে হতবাক হয়ে যায় দর্শকরা। এদিকে খবর, জলদিই বিগ বসের ঘরে দেখা যাবে অহনা দত্তকে। আর সেই কারণেই তিনি তারে ধরি ধরি মনে করি ধারাবাহিক ছাড়লেন।

এদিকে, অহনা তারে ধরি ধরি মনে করি ছাড়ার পর, নেটপাড়ায় রটেছে যে নতুন কুন্তলিনী হিসেবে দেখা যাতে পারে নন্দিনী দত্তকে। যাকে এতদিন দেখা যাচ্ছিল কনে দেখা আলো-তে বনলতা চরিত্রে। গত সপ্তাহেই কনে দেখা আলো ছাড়েন নন্দিনী। যদিও আপাতত চ্যানেলের তরফে এমন কোনো খবরে আসেনি অফিসিয়াল সিলমোহর। তবে নন্দিনী দত্তেরও বিগ বসে যোগ দেওয়ার জল্পনা ছড়িয়েছে। ৩০ অগস্ট রাতে হবে বিগ বসের প্রিমিয়ার। আর ৩১ তারিখ থেকে রোজ আসবে ১ ঘণ্টার এপিসোড। একাধিক তারকার নাম সামনে আসছে। যার মধ্যে রয়েছেন সায়ক চক্রবর্তী, জীতু কমল, নুসরত-যশের মতো নাম। এখন দেখার কারা সত্যিই মাস তিনেকের জন্য বন্দি হন বিগ বসের ঘরে।
অহনা দত্ত কেরিয়ার শুরু করেছেন বেশ অল্প বয়সেই। প্রথমে ভাগ নিয়েছিলেন ডান্স বাংলা ডান্সে। আর সেখান থেকেই আসে ধারাবাহিকে অভিনয় করার অফার। সুযোগ পান অনুরাগের ছোঁয়া-তে, মিশকা চরিত্রে। আর প্রথম ধারাবাহিকই তাঁকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষে। দুঁদে খলনায়িকা হিসেবে ছাপ ফেলেন ছোট পর্দায়।
আর অনুরাগের ছোঁয়ায় কাজ করার সময়তেই বিয়ে করেন। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে সরেন অনুরাগের ছোঁয়া থেকে। তারপর মেয়ে মীরার জন্ম। সন্তানের বয়স যখন কয়েক মাসে, তখন যোগ দেন তারে ধরি ধরি মনে করি-র টিমে।
যদিও বিগ বসে যাওয়ার জল্পনা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন অহনা। তিনি জানিয়েছেন, একটি বিশেষ কারণে ছাড়েন তারে ধরি ধরি। শীঘ্রই লোক জানতে পারবেন কেন এই সিদ্ধান্ত।
এদিকে, বি বস বাংলা ছোট পর্দায় ফিরছে প্রায় ১০ বছর পর। যা নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সঞ্চালনার দায়িত্ব সামলাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দর্শকরাও অধীরে অপেক্ষা করে আছেন বিগ বসে কারা কারা অংশগ্রহণ করে তা জানার জন্য।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


