হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।
স্টার জলসায় আসছে প্রতীক সেনের নতুন মেগা প্রাণের মাঝে আয়! নায়িকা হচ্ছেন কে?
সোনাতীক ভক্তদের মন খুশি করতে আসছে বড় এক খবর। আমাদের দাদামণি-র পর জলদিই স্টার জলসায় ফিরছেন তিনি। খবর তাঁকে দেখা যাবে ‘প্রাণের মাঝে আয়’ নামের একটি ধারাবাহিকে।
বিগ বস বাংলা থেকে বের হতেই সোনামণি সাহা ও প্রতীক সেনের সম্পর্ক নতুন করে চর্চায়। সোনামণি বিগ বস ঘরে থাকাকালীন একাধিক পোস্ট এসেছে প্রতীকের তরফ থেকে। তবে সোনাতীক ভক্তদের মন খুশি করতে আসছে বড় এক খবর। আমাদের দাদামণি-র পর জলদিই স্টার জলসায় ফিরছেন তিনি। খবর তাঁকে দেখা যাবে ‘প্রাণের মাঝে আয়’ নামের একটি ধারাবাহিকে।

আর এই মেগায় প্রতীকের বিপরীতে থাকার কথা রয়েছে স্বীকৃতি মজুমদার। অ্য়াক্রোপলিশের প্রযোজনায় আসছে এটি। সঙ্গে এই মেগায় দেখা যাওয়ার কথা রয়েছে একাধিক পরিচিত মুখের, যারা হলেন দেবোত্তম মজুমদার, প্রিয়াঙ্কা মিত্র এবং নন্দিনী মুখার্জী। খবর স্বীকৃতির চরিত্রের নাম তিস্তা, আর প্রতীকের চরিত্রের নাম সমুদ্র।
চলতি বছরের এপ্রিল মাসেই শেষ হয় ‘আমাদের দাদামণি’। অর্থাৎ খুব বেশি সময়ের জন্য ছোট পর্দা থেকে দূরে থাকতে হয়নি প্রতীককে এবারে। এদিকে, স্বীকৃতার শেষ কাজ ছিল 'আলোর কোলে'। খবর এটি, দীর্ঘদিনের দূরত্ব মুছে চার বোনের ফের এক ছাদের তলায় মিলিত হওয়ার গল্প। পৈতৃক বাড়িতে ফিরে তাঁরা নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে। বোনেদের পারস্পরিক বন্ধন, ভালোবাসা আর এক দেশীয় খাবারের উদ্যোগকে ঘিরেই এগোবে ‘প্রাণের মাঝে আয়’-এর কাহিনি।

এদিকে খবর রয়েছে, খুব জলদিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রতীক সেন ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সোনামণি সাহা। সেই ‘মোহর’ ধারাবাহিকে কাজ করার সময় তাঁরা একে-অপরের প্রেমে পড়েন। এরপর দুজনকে একসঙ্গে দেখা যায় ‘এক্কা দোক্কা’-তে। বিগ বস বাংলার ঘরেই অন্য সদস্যদের সঙ্গে কথা প্রসঙ্গে বিয়ের কথা শোনা গিয়েছিল সোনামণির মুখে। এমনকী, তিনি বিগ বস বাংলা থেকে বের হওয়ার পর, কলকাতা বিমানবন্দরে তাঁকে নিতে গিয়েছিলেন প্রতীকের মা। এখানেই শেষ নয়, এরপর প্রতীকের মাকে পাশে নিয়েই হয়েছেন সাংবাদিকদের মুখোমুখি।
প্রতীকের মা রীতিমতো হবু বউমা সোনামণির প্রশংসায় পঞ্চমুখ। এখন দেখার নতুন ধারাবাহিক শুরুর আগেই কি প্রতীক ও সোনামণি সাত পাকে বাঁধা পড়েন?
E-Paper
