'অনেকটা না বলা কথা আর...', বাবাকে জন্মদিনে খোলা চিঠি ঋদ্ধির
বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক চিরকালই কিছুটা দূরত্বের হয়। একটি ছেলে তার মনের কথা যতটা সাবলীলভাবে মায়ের কাছে তুলে ধরতে পারে ততটা সাবলীলভাবে বাবার কাছে তুলে ধরতে পারে না।
বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক চিরকালই কিছুটা দূরত্বের হয়। একটি ছেলে তার মনের কথা যতটা সাবলীলভাবে মায়ের কাছে তুলে ধরতে পারে ততটা সাবলীলভাবে বাবার কাছে তুলে ধরতে পারে না। তবে এই বাবাই ধীরে ধীরে একটা সময় হয়ে ওঠে বন্ধু, মায়ের মতো বাবার সঙ্গেও মনের সব কথা শেয়ার করা যায়। এমনই এক বাবা ছেলের সম্পর্ক রয়েছে কৌশিক সেন এবং ঋদ্ধি সেনের মধ্যে।
বাবাকে জন্মদিনে খোলা চিঠি ঋদ্ধির
ধারাবাহিক থেকে বড় পর্দা, কৌশিক সেন যে কত বড় মাপের অভিনেতা তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি নিজের অভিনয় দক্ষতা তুলে ধরেছেন ওটিটির পর্দাতেও। নেতিবাচক হোক অথবা ইতিবাচক, যে কোনও চরিত্রই যেন নিজের করে নিতে পারেন তিনি। বাবার মতোই ঋদ্ধিও নিজ গুণে অপরাজেয়। বাবা ছেলের এই সুন্দর মিষ্টি সম্পর্কের প্রতিচ্ছবি ফুটে উঠল কৌশিক সেনের জন্মদিনে, ঋদ্ধি সেনের লেখায়।
বাবার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে ঋদ্ধি লেখেন, ‘আমি এই শব্দটিকে নানান ভাবে অনর্গল কেনা বেচার বাজারে এই মানুষটা ভাঙতে পারে, ভাঙতে জানে। এই মানুষটা অনায়াসে স্বীকার করতে জানে, আমাদের হেরে যাওয়ার সত্যি। শ্রবণ শক্তি বিলুপ্ত হতে থাকা এই সমাজে এখনও বাবা জানে, শোনাতে পারে, শুনতে পারে, সত্যরে নিতে পারে সহজে। সুমনের গানের প্রহরীর মত রাত জাগে যার ভালবাসা, তার জন্মদিনে রইলো অনেকটা না বলা কথা আর অনেকটা হেসে ফেলা হাসি। শুভ জন্মদিন বাবা।’
কৌশিক সেন সর্বশেষ অভিনয় করেছেন ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে। সুমন চরিত্রে কৌশিকের অভিনয় যেন সেই চরিত্রকে জীবন্ত করে তোলে। অন্যদিকে ঋদ্ধি অভিনীত ‘ডাক্তার কাকু’ খুব সম্প্রতি মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে অভিনেতাকে।
Home/Entertainment/'অনেকটা না বলা কথা আর...', বাবাকে জন্মদিনে খোলা চিঠি ঋদ্ধির