'আমি সেটে একদিনও বুম্বাকাকুকে দেখিনি', শ্যুটিংয়ের কোন অভিজ্ঞতা ভাগ করলেন ঋদ্ধি
আগামী ১৮ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ডাক্তার কাকু। ছবিটি প্রথমে শিক্ষক দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেন।
আগামী ১৮ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ডাক্তার কাকু’। ছবিটি প্রথমে শিক্ষক দিবস উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু পরে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋদ্ধি সেন।
শ্যুটিংয়ের কোন অভিজ্ঞতা ভাগ করলেন ঋদ্ধি
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করার সুবাদে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় ঋদ্ধি সেনের। সেই অভিজ্ঞতাই এবার তিনি তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে। সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি বলেন, ‘আমি একদিনও শুটিং ফ্লোরে বুম্বাকাকুকে দেখতে পাইনি। আমার একদিনও মনে হয়নি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই সিনেমায় রয়েছেন। অনেকেই আছেন যারা রাতারাতি স্টার হয়ে গিয়েছেন, তারা শুটিং ফ্লোরে ঢুকলে যে আবহও তৈরি হয় বুম্বাদা ঢুকলে তার কিছুই হয় না।’
ঋদ্ধির কথায়, একটা মানুষ যিনি এত বছর ধরে একটা ধারাবাহিক জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি শুটিং ফ্লোরে এলে মনে হয় যেন সত্যি ‘ডাক্তার কাকু’ শুটিং ফ্লোরে এলেন। অন্যদের মতো একাধিক দেহরক্ষী নিয়ে তিনি চলেন না। এতটাই সাদামাটা ভাবে, চলাফেরা করেন বলেই বাকিদের কাজ করতে সুবিধা হয়।
‘ডাক্তার কাকু’ প্রসঙ্গে
প্রসেনজিৎ এবং ঋদ্ধি ছাড়া ছবিতে অভিনয় করবেন রজতাভ দত্ত, এনা সাহা, পরিচালক পাবেন নিজেই। এই প্রসঙ্গে বলে রাখা ভালো এনা শুধুমাত্র এই ছবির অভিনেত্রী নয় বরং তিনি এই ছবির প্রযোজকও বটে।
ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বিশ্বরূপ বিশ্বাস, বাসুদেব মুখোপাধ্যায়, দীপক দাস, সত্য প্রিয় মুখোপাধ্যায়, রাজীব দাস, জয় বদলানি, তুলিকা বসু, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
ছবির টিজার দেখলেই বোঝা যায় যে আবার সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে মাঠে নামছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘চলো পাল্টাই’ ছবিতে তিনি একজন বাবা হয়ে যে লড়াই লড়েছিলেন এবার কিছুটা তেমনই লড়াই লড়তে চলেছেন তিনি তবে এবার শুধুমাত্র একজন বাবা হয়ে নয় একজন ডাক্তার হয়েও তিনি এই লড়াই লড়বেন।
Home/Entertainment/'আমি সেটে একদিনও বুম্বাকাকুকে দেখিনি', শ্যুটিংয়ের কোন অভিজ্ঞতা ভাগ করলেন ঋদ্ধি