Ritika Giri: স্বামীর হয়ে ডিজিটালি ভোটপ্রচার ঋতিকার, হিরণের ছবি শেয়ার করে দিলেন শুভকামনা

Ritika Giri: চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বার বিয়ে করে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যেভাবে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন।

Published on: Apr 26, 2026, 19:51:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ritika Giri: চলতি বছরের শুরুতেই দ্বিতীয়বার বিয়ে করে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও যেভাবে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। এরপরই যে প্রশ্নটি সবার মনে উঁকি দিয়েছিল সেটি হল ২৬-এর বিধানসভা ভোটে কি নিজের জায়গা করে নিতে পারবেন হিরণ?

স্বামীর হয়ে ডিজিটালি ভোটপ্রচার ঋতিকার
স্বামীর হয়ে ডিজিটালি ভোটপ্রচার ঋতিকার

সকলের মনে প্রশ্ন থাকলেও হিরণ প্রথম থেকেই আশাবাদী ছিলেন। যদিও যতদিন তাঁর নাম ঘোষণা হয়নি ততদিন তিনি একটি বাক্যব্যয়ও করেননি। এরপর সঠিক সময়ে অভিনেতার নাম ঘোষণা করা হয় দলের তরফ থেকে। এই বছর হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি।

আরও পড়ুন: 'গরমে খাওয়াই যাচ্ছে না...', বৈশাখের গরমে সুস্থ থাকতে কী কী খাচ্ছেন কনীনিকা?

প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই একেবারে মাঠে নেমে পড়েছেন হিরণ। গতকাল অর্থাৎ শনিবার হিরণের হয়ে ভোট প্রচার করতে দেখা যায় অমিত শাহকেও। সেই ছবিই এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি।

শনিবার শ্যামপুরে হিরণের হয়ে রোড শো করেছিলেন অমিত শাহ। ভোটের মুখে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতার দ্বিতীয় স্ত্রী ঋতিকা লেখেন, ‘অমিত শাহ জি শ্যামপুরে এসেছিলেন। সেখানকার মানুষের এহেন উদ্দীপনা সত্যি অতুলনীয়। মানুষের আবেগ, উচ্ছাস এতটাই বাঁধভাঙা ছিল যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এহেন বিপুল সমর্থন সত্যিই অবিশ্বাস্য। জয় শ্রী রাম।’

প্রসঙ্গত, বিজেপির প্রার্থী তালিকায় হিরণের নাম প্রকাশ্যে আসার পরেই অভিনেতার প্রথম স্ত্রীর মুখে শোনা যায় কটাক্ষ। প্রত্যেক প্রার্থীকে নিজের স্থাবর-অস্থাবর সমস্ত সম্পত্তির হিসেব এবং নিজের সম্পর্কে সমস্ত বিবরণ জমা দিতে হয় নির্বাচন কমিশনের কাছে। খুব স্বাভাবিকভাবেই সেখানেই স্ত্রীর নাম উল্লেখ করতে হয়েছে হিরণকে।

আরও পড়ুন: ফের ছোট পর্দায় ফিরছেন হানি, বলবেন এক সিঙ্গেল বাবার গল্প, বিপরীতে থাকবেন কে?

এই প্রসঙ্গকে টেনেই অনিন্দিতা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?’ এই পোস্টে হিরণের দ্বিতীয় স্ত্রীর নাম উল্লেখ না থাকলেও সকলেই বুঝতে পেরেছিল যে অনিন্দিতা কাকে উদ্দেশ্য করে এমন কথা লিখেছেন। ভারতীয় সংবিধান অনুযায়ী যেহেতু হিরণ প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি সে ক্ষেত্রে স্ত্রীর জায়গায় অনিন্দিতার নামই লিখতে হবে তাঁকে। যদিও হিরণ তার নাম লিখেছেন স্ত্রীর জায়গায় সে কথা জানা যায়নি।