গানের গুঁতো! চুরা লিয়া গাইলেন ঋতুপর্ণা, ‘কান দিয়ে রক্ত বেরবে…’, কটাক্ষ নেটপাড়ার

ফের ট্রোলের নিশানায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার এক ফাংশনে গান গাওয়া নিয়ে কটাক্ষের মুখে পড়লেন। ভিডিয়ো ভাইরাল হতেই ভরে ভরে ট্রোল। 

Published on: Aug 19, 2026, 13:08:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিনেতা-অভিনেত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাকা হয়। এমনকী, তারকারা বিভিন্ন মাচা শো-তেও করেন অংশগ্রহণ। আর সেখানে গিযে গান গাওয়া, সিনেমার বিখ্যাত ডায়লগ বলতেও শোনা যায়। আর কখনো কখনো সেইগুলো নিয়ে ট্রোলের মুখোমুখিও পড়তে হয় তাঁদের।

ট্রোলের নিশানায় ঋতুপর্ণা সেনগুপ্ত।
ট্রোলের নিশানায় ঋতুপর্ণা সেনগুপ্ত।

এবার যেমন Hsjএকটি ভিডিয়ো এসেছে সামনে, যেখানে দেখা যায় স্টিল রঙের চুরিদার ও কালো রঙের ওড়নায় মঞ্চে অভিনেত্রী। গাইছেন ‘চুরা লিয়া হে’। সঙ্গে নাচতেও দেখা যায় তাঁকে। আর সেই ভিডিয়ো একটি মিউজিক পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ট্রোল শুরু।

ঋতুপর্ণার ভাইরাল হওয়া ভিডিয়োতে একজন মন্তব্য করলেন, ‘অনেকদিন পর এত মন খুলে হাসলাম। আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে নেক্সট টাইম আর এমন করবেন না।’ আরেকটি কমেন্টে লেখা হয়, ‘আমি ছোটবেলা এই গানটা খুব গাইতাম। বিশ্বাস করুন আপনার থেকে তো ভালোই গাইতাম।’ আরেকটি মন্তব্য পড়ে, ‘কোনো মানে হয়, এক দিদি থেকে মুক্তি পেয়ে হয়নি, এ আবার কোথা থেকে এসে জুটেছে’। আরেকজন লিখলেন, ‘ঋতুপর্ণার কি টাকার অভাব এতটাই হয়েছে যে আজ আমাদেরকে এটাও দেখতে হচ্ছে...’!

প্রসঙ্গত, বিগত সময়ে একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কদিন আগেই গাঢ় বেগুনি রঙের আঁটসোটো পোশাক পরে একটি পার্টিতে পৌঁছেছিলেন অভিনেত্রী। স্পষ্ট বোঝা যাচ্ছিল পোশাকের ফিটিংস নিয়ে বেশ অস্বস্তিতে তিনি। এমনকী শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আর সেই ভিডিয়ো সামনে আসতেই ট্রোল শুরু হয় নেটপাড়ায়।

ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ট্রোল মূলত শুরু হয়েছিল আরজি কর আন্দোলনের সময়। সোশ্যাল মিডিয়ায় শাঁখ বাজানোর একটি ভিডিও পোস্ট করায় ট্রোলের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তিনি আসল শাঁখ না বাজিয়ে তিনি অভিনয় করেছিলেন। পরবর্তীতে আরজি কর আন্দোলনের প্রতিবাদে রাতদখলে সামিল হতে তিনি সরাসরি শ্যামবাজারে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে সাধারণ মানুষের তীব্র বিক্ষোভ ও ‘গো ব্যাক’ স্লোগানের শিকার হন এবং তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

যদিও ঋতুপর্ণা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছে যে, ট্রোলে কান দিতে পছন্দ করেন না কখনোই। বরং, এমন বহু মানুষ রয়েছে যারা তাঁর কাজ ভালোবাসে, ইতিবাচক মন্তব্য করে, সেগুলিকেই ফোকাসে রাখতে চান।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More