'তোমাকে খুব মনে পড়ে…', ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

এমনই এক ৩০ মে-তে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। শনিবার পরিচালকের মৃত্যুবার্ষিকীতে ঋতুপর্ণা সমাজমাধ্যমে তাঁকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেন।

Published on: May 30, 2026, 17:49:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এমনই এক ৩০ মে-তে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে তবে আজও তাঁর কাজ ও তিনি বাঙালির মনের মণিকোঠায় রয়ে গিয়েছে। ৩০মে ঋতুপর্ণর আকস্মিক প্রয়ানে কেবল টলিপাড়া নয়, তাঁর অনুরাগীদের মনও ভেঙে গিয়েছিল। আসলে তাঁর হাত ধরে বাংলা ছবি খুঁজে পেয়েছিল এক নতুন ভাষা। সঙ্গে তৎকালীন সময় যাঁরা বাংলা মূলধারার ছবির মুখ হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন তাঁদেরকেও ঋতুপর্ণ বাঙালি দর্শকের কাছে একেবারে অন্য ভাবে তুলে ধরেছিলেন। তাঁদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার পরিচালকের মৃত্যুবার্ষিকীতে আবেগে ভাসলেন নায়িকা।

'তোমাকে খুব মনে পড়ে…', ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার
'তোমাকে খুব মনে পড়ে…', ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার

শনিবার পরিচালকের মৃত্যুবার্ষিকীতে ঋতুপর্ণা সমাজমাধ্যমে তাঁকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেন। সেই পোস্ট সূত্রেই জানা যায় নায়িকাকে তাঁর বিয়েতে চন্দন পরিয়েছিলেন পরিচালক নিজে। শুধু তাই নয়, তাঁর বিয়ের কার্ডও লিখে দিয়েছিলেন ঋতুপর্ণ নিজে বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই।

তাছাড়াও নায়িকা এই পোস্টে লেখেন, ‘কত বছর কেটে গিয়েছে, কিন্তু ওঁর উপস্থিতি আজও অনুপ্রেরণা জোগায়, ওঁর কথা আজও অনুরণিত হয়, এবং ওঁর শিল্পকর্ম আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আলোকিত করে চলেছে। তোমাকে খুব মনে পড়ে… তোমার গল্পগুলো বেঁচে থাকবে, আর সেই সঙ্গে বেঁচে থাকবে তোমার রেখে যাওয়া অগণিত স্মৃতিগুলোও।’

নায়িকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা মন্তব্যে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘বাহ কী মনে রাখার মতো মুহূর্ত, অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।’ আর একজন নায়িকার সঙ্গে সহমত প্রকাশ করে লেখেন, ‘আমরাও ওঁকে মিস করি।’ আর একজন লেখেন, ‘কী অসম্ভব দখল ছিল ওঁর বাংলা ভাষার উপর!’

ঋতুপর্ণর পরিচালনায় ঋতুপর্ণা একাধিক মনে রাখার মতো কাজ উপহার দিয়েছেন দর্শককে। ঋতুপর্ণের পরিচালনায় ‘দহন’, ‘উৎসব’-এর মতো কালজয়ী ছবিতে ঋতুপর্ণার অভিনয় এক নতুন মাত্রা পেয়েছিল। ২০১৩ সালের ৩০ মে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন ঋতুপর্ণ ঘোষ। তাঁর এই মৃত্যু বাংলা বিনোদন জগতের শোকের ছায়া নেমে এসেছিল।