তৈরি হতে চলেছে প্রথম মহিলা পরিচালকের বায়োপিক, নাম ভূমিকায় ঋতুপর্ণা
‘বেলা’ সিনেমায় অভিনয় করার পর আবারো একটি বায়োপিক ছবিতে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার প্রথম মহিলা পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ফাতমা বেগমের জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে ‘ফাতমা’। নাম ভূমিকায় থাকবেন ঋতুপর্ণা।
‘বেলা’ সিনেমায় অভিনয় করার পর আবারো একটি বায়োপিক ছবিতে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার প্রথম মহিলা পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন তিনি। ফাতমা বেগমের জীবন অবলম্বনে তৈরি হতে চলেছে ‘ফাতমা’। নাম ভূমিকায় থাকবেন ঋতুপর্ণা।
তৈরি হতে চলেছে প্রথম মহিলা পরিচালকের বায়োপিক
অরোরা ফিল্ম প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবিটি। পরিচালক অতনু রায়। খুব সম্ভবত আগামী বছরের প্রথম দিকে শুরু হয়ে যাবে এই ছবির শুটিং। অতনু পেশায় সাংবাদিক, এই প্রথম চলচ্চিত্র জগতে পদার্পণ করতে চলেছেন তিনি। এক কথায় বলতে গেলে তিনি নবাগত পরিচালক।
১৯২২ সালে তিন মেয়েকে সঙ্গে নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন ফাতমা বেগম। প্রথমে তিনি অভিনেত্রী হিসেবেই কাজ শুরু করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীকালে ক্যামেরার পেছনে কাজ করার সিদ্ধান্ত নেন। গড়ে তোলেন ফাতমা ফিল্মস নামের প্রযোজনা সংস্থা ও স্টুডিও।
১৯২৬ সালের সেই প্রযোজনা সংস্থার অধীনে ‘বুলবুল এ পাকিস্তান’ ছবিটি পরিচালনা করেছিলেন ফাতমা বেগম। এটি সেই সময়ের একটি অন্যতম জনপ্রিয় ছবি ছিল। কিন্তু পরবর্তীকালে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় সমস্ত ফিল্মের রিল, সময়ের স্রোতে হারিয়ে যায় সবকিছু।
এই সিনেমার নির্মাণের শতবর্ষ উপলক্ষেই তৈরি হতে চলেছে ফাতমা। তবে এটি শুধুমাত্রই এটি বায়োপিক নয়, এই ছবিতে ফুটিয়ে তোলা হবে ভারতীয় চলচ্চিত্রের এক অজানায় ইতিহাসকে। ফাতমা চরিত্রে যেমন ঋতুপর্ণা অভিনয় করবেন তেমন ফাতমা বেগমের দুই মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আনন্দরূপা চক্রবর্তী এবং রাতাশ্রী দত্তকে।
প্রথম ছবি হলেও এই ছবিটির বিষয়বস্তু নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী পরিচালক। তিনি মনে করেন, আত্মবিশ্বাস হারিয়ে গেলে ছবি খারাপ হওয়ার আশঙ্কা বেশি বেড়ে যায়। প্রায় সাড়ে সাত মাস ধরে তিনি চিত্রনাট্য তৈরি করেছেন। আগামী দিনেও খুব সযত্নে এই ছবিটি তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সব থেকে বড় কথা যেহেতু এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত রয়েছেন তাই ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক।
Home/Entertainment/তৈরি হতে চলেছে প্রথম মহিলা পরিচালকের বায়োপিক, নাম ভূমিকায় ঋতুপর্ণা