Ritwick-Sourav: ‘যে নিজেকে দাদা বলে ডাকে, সে কি নিজেকে ভাইফোঁটাও দেয়?’ বিগ বসে নিজেই ‘দাদা’ বলেন সৌরভ, খোঁচা ঋত্বিকের!

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সোশাল মিডিয়ায় নিজের স্বভাবসিদ্ধ কৌতুকবোধ ও তীক্ষ্ণ রম্যরসের জন্য পরিচিত। এবার তাঁর নিশানায় সৌরভ গঙ্গোপাধ্যায়।

Published on: Oct 5, 2026, 12:04:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টেলিভিশন ও রিয়্যালিটি শোর দুনিয়ায় বেশ চর্চায় রয়েছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-র সঞ্চালনায় এই শো-কে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল বিতর্ক ও বিনোদন।তবে শোয়ের সাম্প্রতিক এক এপিসোডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজেকে ‘দাদা’ বলে সম্বোধন করার ধরণকে ঘিরে সোশাল মিডিয়ায় হালকা চালের রসিকতা ও তোপ দাগলেন দুই বাংলা তথা টলিউডের অন্যতম সেরা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)।

‘যে নিজেকে দাদা বলে ডাকে, সে কি নিজেকে ভাইফোঁটাও দেয়?’ সৌরভকে খোঁচা ঋত্বিকের!
‘যে নিজেকে দাদা বলে ডাকে, সে কি নিজেকে ভাইফোঁটাও দেয়?’ সৌরভকে খোঁচা ঋত্বিকের!

ঘটনার প্রেক্ষাপট

সম্প্রতি সম্প্রচারিত ‘বিগ বস বাংলা’-র একটি পর্বে বিশেষ অতিথি সাথে আলাপচারিতার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে 'বুম্বাদা' বলে সম্বোধন করেন সৌরভ। কথা প্রসঙ্গে অন্যদের পাশাপাশি নিজেকেও 'দাদা' বলে উল্লেখ করতে দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ককে। নিজের নামের সাথে নিজেই 'দাদা' যোগ করে কথা বলার এই অভ্যাস ও ভঙ্গিমাটি নজর এড়ায়নি নেটিজেন ও অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর।

সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকের কটাক্ষ ও রসিকতা

অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সোশাল মিডিয়ায় নিজের স্বভাবসিদ্ধ কৌতুকবোধ ও তীক্ষ্ণ রম্যরসের জন্য পরিচিত। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সৌরভকে টার্গেট করে একটি পোস্ট শেয়ার করেন ঋত্বিক। তিনি লেখেন, ‘একটা প্রাসঙ্গিক অবান্তর প্রশ্ন-আচ্ছা যদি কেউ নিজেকেই দাদা বলে ডাকে,সে কি নিজেকে ভাইফোঁটা-ও দেয়?’

নেটিজেনদের প্রতিক্রিয়া ও চর্চা

ঋত্বিকের এই পোস্ট মুহূর্তের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরালে পরিণত হয়। মন্তব্যের ঘরে নেটপাড়ার অনুগামীরা ও বিনোদনপ্রেমীরা ঋত্বিকের এই সূক্ষ্ম সেন্স অফ হিউমারের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকেই মজার মজার কমেন্ট করে অভিনেতার এই কৌতুকের সাথে সহমত পোষণ করেছেন। কেউ কেউ আবার মহারাজের এই নিজস্ব স্টাইল বা কথ্য ভাষার অভ্যাসকে স্বাভাবিক হিসেবেই সমর্থন জানিয়েছেন। একজন লেখেন, ‘যে নিজেকে দাদা বলে, সে কি তার স্ত্রীকে বৌদি বলে?’ অপর একজন লেখেন, 'আমি একজনকে চিনি যে নিজেই নিজেকে 'দিদি দিদি' করত। উনি তাঁর থেকেই 'অনুপ্রাণিত' মনে হয়।'

প্রসঙ্গত, সৌরভ-পত্নী ডোনাও অনেকসময় সৌরভকে ‘দাদা’ বলেই সম্বোধন করেন।

রাজনৈতিক টানাপোড়েন ও নানা বিতর্কের মাঝে টলিউডের এই দুই তারকার অজান্তেই ঘটে যাওয়া ট্রোল ও খোঁচা সোশ্যাল মিডিয়ায় এখন বিনোদনের মূল চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ওদিকে বিগ বসের ঘরে চলতি সপ্তাহে কেউ বাদ পড়েননি। ভরত কল, নিরঞ্জন, নন্দিনীদের উপর এলিমিনেশনের খাঁড়া ঝুলছিল, তবে এ যাত্রায় রক্ষা পেয়েছেন সকলেই।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More