Ritwick Chakraborty: এই প্রথম দুর্গাপুজোয় আসছে ঋত্বিকের ছবি, কতটা টেনশনে রয়েছেন অভিনেতা?

Ritwick Chakraborty: দুর্গাপুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর বন্ধু-বান্ধবদের সঙ্গে সিনেমা দেখা। প্রতিবছর পুজোর সময় একাধিক ছবি দর্শকদের উপহার দেয় টলিউড। এই বছরেও তার অন্যথা হবে না। এক ঝাঁক তারকাদের নিয়ে দুর্গাপুজোয় আসতে চলেছে একেনবাবুর আগামী ছবি ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।

Published on: Jun 14, 2026, 12:13:22 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ritwick Chakraborty: দুর্গাপুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর বন্ধু-বান্ধবদের সঙ্গে সিনেমা দেখা। প্রতিবছর পুজোর সময় একাধিক ছবি দর্শকদের উপহার দেয় টলিউড। এই বছরেও তার অন্যথা হবে না। এক ঝাঁক তারকাদের নিয়ে দুর্গাপুজোয় আসতে চলেছে একেনবাবুর আগামী ছবি ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’।

এই প্রথম দুর্গাপুজোয় আসছে ঋত্বিকের ছবি
এই প্রথম দুর্গাপুজোয় আসছে ঋত্বিকের ছবি

এই ছবিতে অনির্বাণ ছাড়াও প্রতিবারের মতো থাকবেন সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। এছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে এবার নতুন সংযোজন হলেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত এবং অর্ণ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়।

আরও পড়ুন: দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফেলুদা! কোন চরিত্রে ধরা দেবেন সব্যসাচী?

এই প্রথম দুর্গাপুজোর সময় কোনও ছবি মুক্তি পাবে ঋত্বিক চক্রবর্তীর। যদিও কিছুদিন আগেই ঋত্বিক অভিনীত ছবি ‘ফেরা’ মুক্তি পেয়েছে যা দর্শকদের মধ্যে একটা আলাদা জায়গা করে নিয়েছে। কিন্তু পুজোর সময় মুক্তি পাওয়া ছবির কথাই কিছুটা আলাদা হয়। এই সময় যেহেতু বাঙালিরা হলমুখী হন, তাই খুব স্বাভাবিকভাবেই পুজোর সময় ছবি রিলিজ করলে সেটা একটা আলাদা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় নির্মাতাদের কাছে।

কিন্তু যেহেতু পুজোর সময় একাধিক ছবি একই সময় মুক্তি পায় তাই কিছুটা টেনশন থেকেই যায়। তার মধ্যে ঋত্বিকের এটি প্রথম পুজো রিলিজ, তাই তিনি কি অন্যদের মতোই টেনশনে রয়েছেন? আগামী ছবি নিয়ে কথাটা চিন্তিত তিনি, প্রশ্ন করায় এক মুখ হাসি নিয়ে ঋত্বিক জানান, তিনি একেবারেই চিন্তিত নন।

আরও পড়ুন: বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি, অনুরাগী না প্রেমিকা, জিতবে কে?

সম্প্রতি আনন্দবাজার সোশ্যালকে দেওয়া সাক্ষাৎকারে ঋত্বিক বলেন, ‘দুর্গাপুজোর সময় এই প্রথম আমার কোনও ছবি মুক্তি পাচ্ছে। পুজো রিলিস ব্যাপারটা কেমন হয় এই প্রথম বুঝতে পারবো আমি। কিন্তু এই ছবিটি যেহেতু একেনবাবুর ছবি, আর এই ফ্র্যাঞ্চাইজির যেহেতু একটা আলাদা ফ্যানবেস রয়েছে তাই এই সিনেমাটা নিয়ে চিন্তা করার কোনও কারণই নেই।’

ঋত্বিক বলেন, ‘এখনকার সময়ে প্রত্যেক ঘরে ঘরে একেন বাবুর ভক্ত রয়েছে। আমার বাড়িতে আমি নিজেই একেনবাবুর ভক্ত, আমার ছেলেও একেনবাবুর ভক্ত। তাই পুজোয় একেনবাবু আসছে, আমি জানি সবাই দেখবে, তাই খুব একটা চিন্তা করছি না।’