Phera: বয়সভেদে পাল্টে যায় শান্তি, বাবা ছেলের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছে ‘ফেরা’

Phera: বাবা এবং ছেলের জীবন নিয়ে তৈরি হওয়া গল্প এর আগেও দেখেছেন দর্শকরা। বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই এমন সিনেমা বহুবার তৈরি হয়েছে। কিন্তু এবার যেন চেনা ভাবনার বাইরে একদম অন্যরকম গল্প নিয়ে তৈরি হয়েছে ফেরা। ঋত্বিক চক্রবর্তী এবং সঞ্জয় মিশ্রর অভিনীত এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি।

Published on: Apr 26, 2026, 17:47:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Phera: বাবা এবং ছেলের জীবন নিয়ে তৈরি হওয়া গল্প এর আগেও দেখেছেন দর্শকরা। বাংলা এবং হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই এমন সিনেমা বহুবার তৈরি হয়েছে। কিন্তু এবার যেন চেনা ভাবনার বাইরে একদম অন্যরকম গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ফেরা’। ঋত্বিক চক্রবর্তী এবং সঞ্জয় মিশ্রর অভিনীত এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি।

বাবা ছেলের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছে ‘ফেরা’
বাবা ছেলের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছে ‘ফেরা’

এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই ছবিটি সঞ্জয় মিশ্রের প্রথম বাংলা ছবি হতে চলেছে। যদিও সঞ্জয় মিশ্রকে দেখে সেটা বোঝার উপায় নেই। কী অদ্ভুত সাবলীল ভাবে বাংলা বলে চলেছেন তিনি। ছবিতে আরও অভিনয় করবেন প্রিয়াঙ্কা সরকার এবং সোহিনী সরকার।

আরও পড়ুন: 'গরমে খাওয়াই যাচ্ছে না...', বৈশাখের গরমে সুস্থ থাকতে কী কী খাচ্ছেন কনীনিকা?

টিজার প্রসঙ্গে

ফেরা সিনেমার গোটা টিজার জুড়ে শুধুই বাবা এবং ছেলের অন্তদ্বন্দ্বের কাহিনি তুলে ধরা হয়েছে। একজন বাবা যে কিনা নিজের পৈতৃক ভিটে ছেড়ে কলকাতায় এসেছে ছেলের সঙ্গে থাকতে। কিন্তু ছেলের বাড়িতে এসে তিনি কিছুতেই সেই শান্তি খুঁজে পাচ্ছেন না। অন্যদিকে হাজার ব্যস্ততার মধ্যে ছেলেও বাবার সঙ্গে তাল মেলাতে নারাজ।

তবে এই সিনেমায় মধ্যেই দেখতে পাওয়া যাবে বাবার পৈতৃক ভিটের প্রতি টান থাকার পেছনের রহস্য। কেন তিনি বারবার নিজের বাড়ি ফিরে যেতে চান। একটা সময়ের পর শান্তি দুটো মানুষের কাছে একদম আলাদা সংজ্ঞা পায় সে বলা হয়েছে এই ট্রেলারের মাধ্যমে। এই সিনেমায় যে কলাবতী-রও একটি গুরুত্ব আছে, সেটা বোঝা যাবে সিনেমায়।

প্রতিনিয়ত ইঁদুর দৌড়ের মধ্যে যেখানে পুরনোকে ফেলে আসাটাই এখন ট্রেন্ড, সেখানে ধ্বংসস্তূপের মাঝখানে বারবার নিজের অস্তিত্বকে খুঁজে ফেরার এক অদ্ভুত চাহিদা। এই সিনেমায় পান্নালাল চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় মিশ্র এবং পলাশ চরিত্রে দেখতে পাওয়া যাবে ঋত্বিক চক্রবর্তীকে। নন্দী মুভিজ প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন পৃথা চক্রবর্তী।

আরও পড়ুন: ফের ছোট পর্দায় ফিরছেন হানি, বলবেন এক সিঙ্গেল বাবার গল্প, বিপরীতে থাকবেন কে?

সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ২৯ মে। সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর এই সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী দর্শকরা। বিশেষ করে সঞ্জয় মিশ্রর মতো একজন অনবদ্য অভিনেতা যে সিনেমায় রয়েছেন, সেই সিনেমাটি যে একটা আলাদা মাত্রা পাবে তা বলার অপেক্ষা রাখে না।