প্রেগন্যান্ট বউকে ধোঁকা দিচ্ছিল, নাম জড়িয়েছিল চাহালের সঙ্গে, বিস্ফোরক মাহভাশ
‘প্রতারক কোনওদিন বদলায় না’, নিজের ব্যক্তিগত উপলব্ধি জানালেন চাহালের একসময়ের চর্চিত প্রেমিকা।
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং জনপ্রিয় আরজে মহাভাশ (RJ Mahvash)-এর সম্পর্ক নিয়ে গত কিছু দিন ধরে বিনোদন জগতে জোর চর্চা চলছিল। চাহাল ও তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার বিচ্ছেদের পর রটেছিল যে চাহাল ও মহাভাশ একে অপরকে ডেট করছেন। তবে সম্প্রতি খবর মিলেছে, তাঁদের সেই সখ্যতায় কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এই সমস্ত জল্পনার মাঝেই আরজে মহাভাশের একটি নতুন ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে সম্পর্কে অবিশ্বস্ততা বা ‘চিটিং’ নিয়ে খোলাখুলি কথা বলতে দেখা গেছে তাঁকে।

গর্ভবতী স্ত্রীকে ধোঁকা দিচ্ছিল, প্রতারক কখনো বদলায় না!
পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কের প্রতারণা নিয়ে কথা বলতে গিয়ে আরজে মহাভাশ বলেন, ‘ওহ গড! ঈশ্বর আপনাকে কোন কোন বিপদ থেকে যে বাঁচান! ওই লোকটার ডিভোর্স হয়ে গিয়েছিল কারণ ও নিজের গর্ভবতী স্ত্রীকে ধোঁকা দিচ্ছিল। যে লোক একবার ধোঁকা দেয়, সে সারাজীবন প্রতারকই থাকে এবং তাকে কেউ কোনোদিন বদলাতে পারে না।’
মহাভাশের এই বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয় সোশাল মিডিয়ায়। নেটিজেনদের বড় একটি অংশ অনুমান করতে শুরু করেন, তিনি হয়তো পরোক্ষভাবে ক্রিকেটার চাহালকেই নিশানা করছেন!
মন্তব্যের পেছনে আসল সত্য কী?
তবে আলোচনার ঝড় উঠলেও পরবর্তীতে এই বক্তব্যের আসল সত্য সামনে আসে। মহাভাশ কোনো ক্রিকেটার বা চাহালকে উদ্দেশ্যে করে এই কথা বলেননি; বরং তিনি তাঁর অতীতের একটি ঘটনা নিয়ে কথা বলছিলেন। যখন তাঁর বয়স ১৯ বছর ছিল, তখন এক তরুণ তাঁকে প্রেমে ধোঁকা দিয়েছিল— সেই স্মৃতির কথাই তুলে ধরেছিলেন তিনি।
পডকাস্টের পরবর্তী অংশে তিনি স্পষ্ট করেন, যখন তিনি আলিগড়ে থাকতেন, তখন ফেসবুকে পরিচয় হওয়া এক স্থানীয় তরুণের সাথেই এই অভিজ্ঞতা হয়েছিল তাঁর। অন্যদিকে ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের বাড়ি হরিয়ানায়, যা স্পষ্ট করে দেয় যে চাহালের সঙ্গে এই মন্তব্যের কোনো সম্পর্ক নেই।
ধনশ্রী ও চাহালের সম্পর্ক এবং অতীত:
যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার প্রথম দেখা হয়েছিল ২০২০ সালের লকডাউনে এক অনলাইন ডান্স ক্লাসে। ২০২০ সালের ডিসেম্বরে বেশ সাড়ম্বরে বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে আসতে থাকে এবং ২০২৫ সালে তাঁদের আইনি বিচ্ছেদ (ডিভোর্স) সম্পন্ন হয়।
এক রিয়্যালিটি শো-তে ধনশ্রী নিজের বিয়ে ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছিলেন, বিয়ের প্রথম বছরের দ্বিতীয় মাসেই তিনি বুঝে গিয়েছিলেন যে এই বিয়ে টিকবে না।
চাহাল ও মহাভাশের বর্তমান দূরত্ব:
ডিভোর্সের পর চাহালের প্রায় প্রতিটি আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে উপস্থিতি দেখা যেত মহাভাশের। দু'জনের একসংগে নানা ছবিও নজর কেড়েছিল সোশাল মিডিয়ায়। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের একসঙ্গে খুব একটা দেখা যাচ্ছে না এবং দু'জনের মাঝে দূরত্ব তৈরি হয়েছে বলেই জানা গেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


