Saheb-Susmita: ভালোবাসায় মাখামাখি সাহেব-সুস্মিতা, 'গরম বেড়ে গেল...' ভিডিয়ো দেখে লিখলেন রোহন

Saheb-Susmita: সুস্মিতা দে-সাহেব ভট্টাচার্যের জুটি টলিউডের অন্যতম চর্চিত জুটির মধ্যে একটি। ধারাবাহিকের গল্প থেকে শুরু হওয়া সেই ভালোবাসা আজ বাস্তবের রূপ নিয়েছে। কখনও সাহেবের শ্যুটিং ফ্লোরে, কখনও আবার সাহেবের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সুস্মিতাকে।

Published on: May 24, 2026, 22:26:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Saheb-Susmita: সুস্মিতা দে-সাহেব ভট্টাচার্যের জুটি টলিউডের অন্যতম চর্চিত জুটির মধ্যে একটি। ধারাবাহিকের গল্প থেকে শুরু হওয়া সেই ভালোবাসা আজ বাস্তবের রূপ নিয়েছে। নিজেদের ভালবাসা নিয়ে প্রথম থেকেই অকপট সাহেব-সুস্মিতা। কখনও সাহেবের শ্যুটিং ফ্লোরে, কখনও আবার সাহেবের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সুস্মিতাকে।

ভালোবাসায় মাখামাখি সাহেব-সুস্মিতা
ভালোবাসায় মাখামাখি সাহেব-সুস্মিতা

সাহেব-সুস্মিতার সেই প্রেম এবার আরও কিছুটা রঙিন হল সদ্য করা একটি ফটোশুটের মাধ্যমে। ‘রামলীলা’ ছবির বিখ্যাত গান ‘অঙ্গ লাগা দে’ গানে একটি ভিডিয়ো শ্যুট করতে দেখা যায় এই জুটিকে। ভিডিয়োয় সাহেব-সুস্মিতার রসায়ন একেবারে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে সকলের সামনে।

আরও পড়ুন: রঙিন সুতোয় বোনা মেয়েবেলা, মাকে স্মরণ করে কোন স্মৃতি হাতড়ালেন চূর্ণী

ভিডিয়ো প্রসঙ্গে

ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, সিনেমার কায়দায় তৈরি করা একটি সেটে একে অপরকে ভালোবাসায় ভরাচ্ছেন সাহেব- সুস্মিতা। কখনও সুস্মিতার চুল নিয়ে খেলা করছে আমি সাহেব, কখনও আবার প্রেমিকাকে কাছে টেনে নিচ্ছেন আদর করে।

সাহেব-সুস্মিতার এই ভিডিয়ো যেন উষ্ণতা ছড়িয়েছে সকলের মধ্যেও। তীব্র গরমে এই ভিডিয়ো যে আরও কিছুটা উষ্ণতা বাড়িয়ে তুলল, সেটা বলাই বাহুল্য। সুস্মিতাকে চিরকালই অন্য রূপে দেখেছেন সকলে, তবে এই ভিডিয়োয় ভালোবাসার মানুষের কাছে তিনি নিজেকে করে দিয়েছেন উজাড়।

ভিডিয়োয় কমেন্ট করে প্রায় প্রত্যেকেই স্বীকার করেছেন, এত তীব্র গরমে যেন উষ্ণতা আরও কিছুটা বেড়ে গেল। সাহেব সুস্মিতার এই ভালোবাসায় মাখামাখি ভিডিয়ো দেখে রোহন ভট্টাচার্য কমেন্ট করে লেখেন, ‘গরম বেড়ে গেল। ঠিক না এগুলো।’

এই ভিডিয়োয় সুস্মিতাকে লাল টুকটুকে শাড়ি আর সাহেবকে সাদা রঙের পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়। তবে এই ভিডিয়ো দেখতে দেখতে যেন কোথাও বারবার মনে পড়ে যায় রণবীর-দীপিকার কথা, যে গানে বলিউডের চর্চিত তারকা জুটি অভিনয় করেছিলেন এবারে সেই গানে উষ্ণতা ছড়িয়ে রণবীর-দীপিকাকে গুনে গুনে দশ গোল দিলেন সাহেব-সুস্মিতা।

আরও পড়ুন: ‘দ্য একাডেমি অফ ফাইন আর্টস’ পেয়েছে সরকারি হল, এবার আসছে ওটিটি প্লাটফর্মে

তবে এই ভিডিয়োর পোস্টার যখন প্রথম প্রকাশ্যে এসেছিল তখন অনেকেই ভেবেছিলেন হয়তো আবার ছোটপর্দায় বা কোনও বড় প্রজেক্টে একসঙ্গে দেখতে পাওয়া যাবে সাহেব-সুস্মিতাকে। যদিও পরে বোঝা যায় এটি শুধুমাত্র একটি ফটোশ্যুট।

প্রসঙ্গত, খুব সম্প্রতি হইচই-এর পর্দায় মুক্তি পেয়েছে সুস্মিতার প্রথম ওয়েব সিরিজ ‘কুহেলি’। অন্যদিকে এই মুহূর্তে ‘গঙ্গা’ ধারাবাহিকে অভিনয় করছেন সাহেব। সব মিলিয়ে এই তারকা জুটি ব্যক্তিগত এবং পেশাগত দুদিকেই বেশ ব্যস্ত।