Zee Bangla Actress: প্যান্টের চেন খোলা! বিকনি টপে সেক্সি পোজ আদৃতের নায়িকার,পারিজাতকে কী বললেন রণজয়?

Parijat Chaudhuri Bold Photoshoot: ‘এটা কে রে ভাই!’ বোল্ড ফটোশ্যুটে চমকে দিলেন আদৃতের ‘মিত্তির বাড়ি’-র নায়িকা পারিজাত, রণজয়ের মজার মন্তব্য থেকে তৃণার ‘হটি’ তকমা— প্রশংসায় ভাসালেন দিব্যাণী-সৃজারা!

Published on: Nov 20, 2026, 13:01:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ছোটপর্দায় আদৃত রায়ের বিপরীতে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে ঘরোয়া ও মিষ্টি রূপে দর্শকদের মন জয় করেছিলেন অভিনেত্রী পারিজাত চৌধুরী। তবে পর্দার সেই চেনা সাবেকি ইমেজ ভেঙে এবার একদম বোল্ড ও গ্ল্যামারাস অবতারে ধরা দিলেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় পারিজাতের একটি নতুন ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে টলিপাড়ায়। অভিনেত্রীর এই রূপ দেখে অবাক হয়েছেন সহকর্মীরাও— রণজয় বিষ্ণু থেকে শুরু করে তৃণা সাহা, দিব্যাণী, সৃজা দত্ত, সকলেই মন্তব্য করেছেন তাঁর এই ছবিতে।

প্যান্টের চেন খোলা! বিকনি টপে সেক্সি পোজ আদৃতের নায়িকার,পারিজাতকে কী বললেন রণজয়?
প্যান্টের চেন খোলা! বিকনি টপে সেক্সি পোজ আদৃতের নায়িকার,পারিজাতকে কী বললেন রণজয়?

পারিজাতের বোল্ড লুকে উষ্ণতা ছড়াল নেটপাড়ায়:

সম্প্রতি ইনস্টাগ্রামে স্টুডিও ফটোশ্যুটের একটি ছবি শেয়ার করেছেন পারিজাত। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে জলপাই-সবুজ (Olive Green) রঙের একটি বিকিনি টপ এবং ঢিলেঢালা নীল ডেনিম জিন্সে। খোলা কোঁকড়ানো চুল, গলায় লেয়ার্ড নেকলেস এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমায় ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবির আলো-আঁধারি আবহ এবং পারিজাতের ফিটনেস লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

রণজয় থেকে তৃণা-দিব্যাণী— টলিপাড়ার তারকাদের প্রতিক্রিয়া:

পারিজাতের এই ভোলবদল দেখে চমকে গিয়েছেন টলিপাড়ার তারকারাও। ছবির কমেন্ট বক্সে রীতিমতো ভালোবাসা ও প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। অভিনেতা রণজয় বিষ্ণু মজার ছলে অবাক হয়ে লিখেছেন, ‘এটা কে রে ভাই!’

অভিনেত্রী তৃণা সাহা পারিজাতের এই লুকের প্রশংসা করে লিখেছেন, ‘হটি’। পাশাপাশি ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ দিব্যাণী এবং সৃজা দত্ত-ও পারিজাতের এই সাহসী ও গ্ল্যামারাস অবতারের ভূয়সী প্রশংসা করেছেন।

সব মিলিয়ে, পর্দার শান্ত-শিষ্ট নায়িকার খোলস ছেড়ে পারিজাতের এই নতুন রূপ অনুরাগীদেরও দারুণ পছন্দ হয়েছে। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে অভিনেত্রীর এই ফটোশ্যুটের ছবি।

ইন্দুবালা ভাতের হোটেলে অভিনয় করে চর্চায় উঠে এসেছিলেন পারিজাত। ওটিটি- প্ল্যাটফর্মের গণ্ডি ছাপিয়ে মিত্তির বাড়ির সঙ্গে ছোটপর্দায় পা রাখেন তিনি। কিন্তু টিআরপি তালিকায় দাগ কাটতে পারেনি জি বাংলার এই মেগা। এরপর এখনও পর্যন্ত ছোটপর্দায় নতুন কাজ করেননি পারিজাত।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More