Roshni Sadh Rituals: সোহিনীর পর মা হতে চলেছেন রোশনি, ৯ মাসের সাধ খেলেন বরের হাতে, মেনুতে কী কী ছিল?

শাড়ির ভাঁজে সুস্পষ্ট রোশনির বেবি বাম্প। চোখে-মুখে মাতৃত্বের জেল্লা, আর কয়েকদিন পরই তাঁর কোল আলো করে আসবে ফুটফুটে একটা প্রাণ। ৯ মাসের সাধ খেলেন রোশনি।

Published on: Sep 20, 2026, 19:54:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টেলিপাড়ায় আবার আনন্দের সুর! অভিনেত্রী সোহিনী সরকারের পর এবার মাতৃত্বের স্বাদে ভাসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। সম্প্রতি স্বামী তূর্য সেনের ভালোবাসায় জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত অর্থাৎ ৯ মাসের সাধের অনুষ্ঠান উদযাপিত হলো রোশনির। সোহিনীর মা হওয়ার দিনই সাধ খেলেন রোশনি।

সোহিনীর পর মা হতে চলেছেন রোশনি, ৯ মাসের সাধ খেলেন বরের হাতে, মেনুতে কী কী ছিল?
সোহিনীর পর মা হতে চলেছেন রোশনি, ৯ মাসের সাধ খেলেন বরের হাতে, মেনুতে কী কী ছিল?

রোশনি ও তূর্যর বিশেষ সাজ:

এদিনের বিশেষ অনুষ্ঠানে তারকা দম্পতির পোশাকের রঙের মেলবন্ধন ছিল নজরকাড়া। গর্ভবতী রোশনির পরনে ছিল একটি মেরুন ও লালের মিশ্রণে এমব্রয়ডারি করা সিল্কের শাড়ি, সাথে লাল ব্লাউজ। খোলামেলা চুলে সাশ্রয়ী সোনার গয়নায় এক চমৎকার স্নিগ্ধ রূপে ধরা দেন তিনি। অন্যদিকে, পত্নী রোশনির সাথে রঙ মিলিয়ে স্বামী তূর্য সেনও সেজে উঠেছিলেন মেরুন রঙের কারুকার্যময় সুতির পাঞ্জাবিতে।

পুজোর পরেই কোল আলো করে আসবে নতুন অতিথি, তাই এবারের দুর্গোপুজোটা বেশ রিল্যাক্স করে পরিবারের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। অন্যদিকে সহকর্মী সোহিনী সরকারের মাতৃত্বের খবর পেয়ে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে রোশনি বলেন, ‘এইমাত্র খবরটা পেলাম, অনেক শুভেচ্ছা সোহিনীদিকে। একটা ছোট্ট হাত এসে গিয়েছে সোহিনীদির হাত ধরতে।’

স্বামীর হাতে পরম আদরে ভুড়িভোজ ও বিশেষ মেনু:

সাধের অনুষ্ঠানে তূর্যর নিজের হাতে রোশনিকে ভালোবেসে সাধ খাওয়ালেন। খাবার খাইয়ে দেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে। ঐতিহ্যবাহী কাঁসার থালায় সাজানো নানা পদের বাঙালি খাবারে ভরপুর ছিল এদিনের মেনু। শুরুতে: গরম ভাত এবং ফুলকো লুচি। লুচির সাথে পরিবেশন করা হয়েছিল সুস্বাদু ছোলার ডাল এবং মোট ৯ রকমের ভাজা।

আমিষের নানা পদ: পাতে স্থান পেয়েছিল মুচমুচে ফিস ফ্রাই, স্বাদু পার্শে মাছের পদ এবং কষা মাংস। শেষ পাতে মিষ্টিমুখ: চাটনি, মচমচে পাপড়, দই এবং সুস্বাদু মিষ্টির মধ্য দিয়েই শেষ হয় এই রাজকীয় ভোজন। তূর্যর হাত থেকে পরম আদরে সাধের খাবার খেয়ে রোশনির মুখের মিষ্টি হাসি ও আনন্দের ঝলক মন জয় করে নিয়েছে নেটিজেনদের। ঘরের নতুন অতিথির আগমনের অপেক্ষায় এখন ক্ষণ গুনছেন এই তারকা দম্পতি।

২০২২ সালে সামাজিক বিয়ে করেছিলেন রোশনি-তূর্য। বিয়ের চার বছরের মাথায় দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। রোশনির স্বামী আদ্যোপান্ত ব্যবসায়ী, বিনোদুনিয়ার সঙ্গে কোনও যোগ নেই তাঁর। বহুবার বরকে নিয়ে কটাক্ষের মুখ পড়েছেন রোশনি। তবে কুছ পরোয়া নেই দুজনের। নিজেদের মতো করে জীবনটা বাঁচার মন্ত্র ভালোভাবেই জানা আছে তাঁদের।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More