বিমানসেবিকার চাকরি করা নিয়ে কটাক্ষ রোশনিকে! আমদাবাদের বিমান দুর্ঘটনার পর জবাব দিলেন নায়িকা

শুধু অভিনেত্রী নয় রোশনি একজন বিমান সেবিকাও। যদিও অনেকের কাছেই নায়িকার এই পরিচয় অজানা। তবে আমদাবাদের বিমান দুর্ঘটনার পর এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এই কাজে যোগ দেওয়া নিয়ে একসময় তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। এবার তা নিয়েই মুখ খুললেন রোশনি।

Published on: Jun 18, 2025, 19:19:29 IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আরও পড়ুন:'সিরিয়াল করতে গিয়ে, অভিনয় ভুলে যাচ্ছিলাম…', মেগায় কাজ করতে না চাওয়ার কারণ নিয়ে বিস্ফোরক অনামিকা!

বিমানসেবিকার চাকরি করা নিয়ে কটাক্ষ রোশনিকে! আমদাবাদের বিমান দুর্ঘটনার পর জবাব দিলেন নায়িকা
বিমানসেবিকার চাকরি করা নিয়ে কটাক্ষ রোশনিকে! আমদাবাদের বিমান দুর্ঘটনার পর জবাব দিলেন নায়িকা

প্রসঙ্গত, বর্তমানে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘চিরসখা’তে ‘মৌ’-এর ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

টেলিভিশন জগতের ভীষণ সুপরিচিত একজন অভিনেত্রী হলেন রোশনি তন্বী ভট্টাচার্য। বহু ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে বারবার মানুষের মন জয় করেছেন তিনি। কখনও মুখ্য চরিত্রে, কখনও খলনায়িকার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন তিনি। তবে জানলে অবাক হবেন, তিনি একজন বিমান সেবিকাও। যদিও অনেকের কাছেই নায়িকার এই পরিচয় অজানা। তবে আমদাবাদের বিমান দুর্ঘটনার পর এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এই কাজে যোগ দেওয়া নিয়ে একসময় তাঁকে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। এবার তা নিয়েই মুখ খুললেন রোশনি।

আরও পড়ুন: ‘জগদ্ধাত্রী’তে কামব্যাক 'লিলিপুট'-এর! 'আমার কাছে নতুন চ্যালেঞ্জ…', বললেন আকাশ

তিনি বুধবার তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োয় অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘২০২২ সালে যখন আমি ইন ফ্লাইট সার্ভিসে যোগ দিয়েছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করতেন যে, ‘তুই ব্যাচেলরস ওফ ফার্মাসি করলি, তুই অভিনেত্রী ছিলি, তাহলে এই কাজে কেন যোগ দেওয়া? সেখানে তোকে বাথরুম পরিষ্কার করতে হবে, খাবার পরিবেশন করতে হবে, প্যাসেঞ্জারদের জল দিতে হবে, ক্যাবিন ক্রুর কাজ কেন?’ তখন তাঁদের আমি বুঝিয়ে বুঝিয়ে অস্থির হয়ে পড়েছিলাম। যে না, ক্যাবিন ক্রুদের কাজ আরও অনেক কিছু। শুধু খাবার দেওয়া, জল দেওয়া বা বাথরুম পরিষ্কার করা নয়।'

এরপরই আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে বললেন, ‘আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর, আমার মনে হয়, যে সব মানুষেরা ভাবতেন ক্যাবিন ক্রু মানেই চাকর, তাঁদের কাজ শুধু খাবার দেওয়া। তাঁরা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, যে প্যাসেঞ্জারদের রক্ষা করা ক্যাবিন ক্রুরদের কাজ। তাই আমার মনে হল এই কথাগুলো বলা দরকার। এই কাজটা নিয়ে এত ভুল ধারনা। একটা পেশাকে আমরা সঠিক ভাবে বুঝতে না পেরে আমরা তাঁদের অনেক কথা বলে ফেলি। এমনকী অভিনেতাদেরও অনেক কিছু না জেনেই অনেক কথা বলে ফেলি। কিন্তু সেখানে সব সময় একটা অন্যদিকও থাকে। তাই এই দুঃখজনক ঘটনার পর আমার মনে হল এটা নিয়ে কথা বলা দরকার। আসলে এই ঘটনা আমাদের সবাইকেই নাড়িয়ে দিয়ে গিয়েছে। শেষ বলি সকলে ভালো থাকবেন। আমি আপনাদের সকলকে ভালোবাসি।’ তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা।