Bharat Kaul Wife: 'দুটো শুকনো রুটির জন্য..', বর ভরতকে ‘ছাগল’ কটাক্ষ, নন্দিনী-রাজবীরকে তুলোধনা জয়শ্রীর

Bigg Boss Bangla: 'ওই মেয়েটি (নন্দিনী)-র জন্য করুণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। হয়তো এটাই তার রুচির পরিচয়!' লিখলেন ভরত কল পত্নী জয়শ্রী।

Published on: Oct 4, 2026, 18:01:12 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘বিগ বস বাংলা’-র ঘরে বিতর্কের ঝড় নিত্যদিনের বিষয়। তবে এবার সামান্য খাবারের জন্য বর্ষীয়ান অভিনেতা ভরত কল (Bharat Kaul)-কে জনসমক্ষে অপমানিত হতে দেখে সোশাল মিডিয়ায় চরম ক্ষোভ উগরে দিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় (Jayashree Mukherjee)।

‘দুটো রুটির জন্য..’, বর ভরতকে ‘ছাগল’ কটাক্ষ, নন্দিনী-রাজবীরকে তুলোধনা জয়শ্রীর
‘দুটো রুটির জন্য..’, বর ভরতকে ‘ছাগল’ কটাক্ষ, নন্দিনী-রাজবীরকে তুলোধনা জয়শ্রীর

নন্দিনী দত্ত এবং রাজবীরের সঙ্গে রুটি নিয়ে তৈরি হওয়া বচসায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, শেষ পর্যন্ত হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য হন ভরত কল। এই দৃশ্য দেখার পর নিজেকে ধরে রাখতে পারেননি জয়শ্রী।

ঠিক কী ঘটেছিল 'বিগ বস'-এর ঘরে?

ঘটনার সূত্রপাত দুটো সেঁকা রুটি ঘিরে। প্রতিযোগী রাজবীরের জন্য দুটি শুকনো রুটি সরিয়ে রেখেছিলেন নন্দিনী দত্ত। কিন্তু ভুলবশত সেই রুটি দুটি খেয়ে ফেলেন প্রবীণ অভিনেতা ভরত কল। বিষয়টিকে কেন্দ্র করে নন্দিনী তীব্র প্রতিবাদ জানান এবং ভরত কলের সঙ্গে চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি বর্ষীয়ান এই অভিনেতাকে 'ছাগল' কটাক্ষ করার অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে।

অশান্তি চরমে পৌঁছলে রুটির বদলে রাজবীর ডিম দাবি করেন এবং পরিস্থিতি শান্ত করতে ভরত কল নিজেই হাত জোড় করে তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেন।

‘ছিঃ ছিঃ ছিঃ!’— ফুঁসে উঠলেন ভরতপত্নী জয়শ্রী

টিভি স্ক্রিনে স্বামীর এই অপমানজনক পরিণতি দেখে সোশাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানান জয়শ্রী মুখোপাধ্যায়।

নন্দিনীকে তীব্র নিশানা করে জয়শ্রী লেখেন, 'দুটো শুকনো সেঁকা রুটির জন্য এত অপমান! ছিঃ ছিঃ ছিঃ। কাল সত্যি খুব খারাপ লেগেছে যখন ও হাত জোড় করে ক্ষমা চাইল। এতদিন অনেক কিছু হয়েছে, কারও ওপর কোনও দিন রাগ হয়নি। কিন্তু আজ ওই মেয়েটি (নন্দিনী)-র জন্য করুণা হচ্ছে, ঘৃণা হচ্ছে। হয়তো এটাই তার রুচির পরিচয়!'

রাজবীরের পুরনো আচরণ মনে করিয়ে কড়া তোপ

রাজবীরকেও রেয়াত করেননি জয়শ্রী। তিনি রাজবীরের অতীত আচরণের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান যে, এর আগে একদিন অন্য একজনের জন্য রাখা তিনটি পরোটা খেয়ে ফেলেছিলেন রাজবীর নিজেও। কিন্তু তখন কেউই তাঁর সঙ্গে এমন অসভ্য আচরণ বা অপমানজনক আচরণ করেননি।

জয়শ্রী আরও যোগ করেন, 'বিগ বস একটা রিয়্যালিটি গেম শো, এক এক করে সবাই বেরোবে, জিতবে একজনই। কিন্তু সামান্য খাবারের জন্য একজন বর্ষীয়ান মানুষকে এভাবে ছোট করার মানসিকতা মেনে নেওয়া যায় না।'

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More