Rubel-Sweta: শ্বেতাকে ‘বুড়ি’ কটাক্ষ পল্লবী-অনুরাগীর! ‘আপনি যার ভক্ত তারও বয়স…’, পালটা রুবেল

ট্রোলের মুখে তারকাদের পড়া এখন আর কোনো নতুন ব্যাপার নয়। কখনো বয়স, কখনো শরীর, কখনো আবার খামোখাই চলে কটাক্ষ। তবে শ্বেতাকে ‘বুড়ি’ বলতেই, মেজাজ হারালেন রুবেল। 

Mar 2, 2026, 11:28:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ার কারণে আজকাল সাধারণ মানুষদের অনেক কাছে যেন চলে এসেছে তারকারা। একসময় উত্তম-সুচিত্রাদের এক ঝলক পেতে যেমন দীর্ঘ প্রত্যাশা করতে হত, এখন আর তেমনটা হয় না। তবে এই তারকা-ভক্তদের কাছাকাছি চলে আসায় যেমন রয়েছে ইতিবাচক দিক, তেমনই নেতিবাচকতাও রয়েছে। উঠতে বসতে পড়তে হয় ট্রোলের মুখে, কখনো বয়স নিয়ে, কখনো আবার চেহারা। কখনো তো খামোখাই ট্রোল করা হয়, কারণ সেই ব্যক্তি হয় তো অন্য কোনো তারকাকে একটু বেশিই পছন্দ করেন।

রুবেল-শ্বেতা-পল্লবী।
রুবেল-শ্বেতা-পল্লবী।

তেমনই একটা মন্তব্য, প্রতি-মন্তব্য ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করা হচ্ছে। আর যার কড়া জবাব দিয়েছেন রুবেল নিজে। কমেন্টটি করা হয় ‘ভিনদেশি রাজকুমার’ নামের একটি পেজ থেকে। লেখা হয়, ‘করেছেন তো একটা বুড়িরে বিয়ে’। আর জবাব দিয়ে রুবেল লেখেন, ‘আপনার মায়েরও তো বয়স হয়েছে, আপনি যার ভক্ত তারও তো বয়স হয়েছে। আপনারও বয়স হবে, এটাই কালের নিয়ম। নাকি এমন কোনো নেশা করেন আপনি, যে জীবনে আপনার বয়স বাড়বে না। এইসব কথা কাউকে বলবেন না, ভিনদেশী রাক্ষসের মতো ব্যবহার করা বন্ধ করুন।’

আরও পড়ুন: ‘আমার ছেলে এখন এমন বয়সে পৌঁছেছে…’! চতুর্থ বিয়ের খবরে মুখ খুললেন সানিয়া মির্জা-প্রাক্তন শোয়েব মালিক

রুবেলের কমেন্ট।
রুবেলের কমেন্ট।

প্রসঙ্গত, এই ভিনদেশী তারা নামের যে প্রোফাইলটি, সেখানে ব্যবহার করা হয়েছে বর্তমানে জি বাংলার তারে ধরি ধরি ধারাবাহিকের লিড পল্লবী শর্মা (দিতি), বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (গোরা)-এর মুখ। আর একসময় রুবেল ও পল্লবী কাজ করেছিলেন ‘নিম ফুলের মধু’ নামে একটি ধারাবাহিকে। প্রায় আড়াই বছর ধরে চলা এই মেগা ছিল সুপার ডুপার হিট।

রুবেল ও শ্বেতার প্রেম আর বিয়ে, দুটো গল্পই ভীষণ মিষ্টি। যমুনা ঢাকি ধারাবাহিকে কাজ করার সময় তাঁরা একে-অপরের প্রেমে পড়েছিলেন। এরপর লম্বা সময় প্রেম চলার পর, দুজনে গাঁটছড়া বাঁধেন। দেখতে দেখতে বিয়ের বয়স পেরিয়েছে ১ বছর। বিয়ের সময় দুজনেই ধারাবাহিক নিয়ে ব্যস্ত ছিলেন। রুবেল কাজ করছিলেন তুই আমার হি্রো-তে, আর শ্বেতার ধারাবাহিক চলছিল কোন গোপনে মন ভেসেছে। অভিনেত্রীর মেগা অনেকদিন আগেই শেষ হয়েছে, রুবেলের তুই আমার হিরো-ও শেষ। আপাতত দুজন একে-অপরের সঙ্গে অনেকটা সময় কাটাতে চান।