সুখবর দেবেন শ্বেতা-রুবেল? যমুনা ঢাকি’র সেই চেনা রসায়ন কি টিভিতে আবারও ফিরছে?
প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের আগামী মেগা ধারাবাহিকে জুটি হিসেবে ফিরতে পারেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। টেলিপাড়ায় শুরু হয়েছে এমনই জল্পনা।
বাংলা টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় এবং রিয়েল-লাইফ তারকা দম্পতি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। মেগা সিরিয়ালপ্রেমীদের জন্য আসতে চলেছে এক বিরাট সুখবর। টলিপাড়ার জোর গুঞ্জন, দীর্ঘ বিরতির পর আবারও অন-স্ক্রিন জুটি হিসেবে ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন এই তারকা দম্পতি।

জানা গেছে, লীনা-পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের নতুন একটি মেগা ধারাবাহিকের হাত ধরেই ফিরতে চলেছে এই চেনা রসায়ন। এই মুহূর্তে কনে দেখা আলো প্রযোজনা করছেন অর্ক।
‘যমুনা ঢাকি’র সেই চেনা রসায়ন কি আবারও ফিরছে?
শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের অন-স্ক্রিন রসায়নের শুরু হয়েছিল স্নেহাশিস চক্রবর্তীর হিট ধারাবাহিক ‘যমুনা ঢাকি’র হাত ধরে। সেই শ্যুটিং ফ্লোর থেকেই তাঁদের গভীর প্রেম এবং পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারি মাসে ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।
বাস্তব জীবনের এই মিষ্টি জুটিকে পর্দায় আবারও একসাথে দেখার জন্য দীর্ঘদিন ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছিলেন ভক্তরা। শ্বেতার জন্য দীর্ঘদিন ধরে একজন মানানসই নায়কের খোঁজ চলছিল এবং শেষ পর্যন্ত রুবেলকেই সেই চরিত্রের জন্য চূড়ান্ত করা হচ্ছে বলে খবর।
অর্ক গঙ্গোপাধ্যায়ের নতুন ধামাকা
বর্তমানে প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ের ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তার সাথে টেলিভিশনে চলছে। চর্চা রয়েছে, এই ধারাবাহিকের পাশাপাশিই অর্কর প্রযোজনা সংস্থার অধীনে একটি সম্পূর্ণ নতুন মেগা আসতে চলেছে, যেখানে রুবেল ও শ্বেতাকে মূল চরিত্রে দেখা যাবে। জি বাংলার পর্দাতেই নাকি আসবে এই মেগা।
. কেরিয়ার গ্রাফ এবং এখনও পর্যন্ত মেলেনি অফিশিয়াল সিলমোহর
শ্বেতার বিগত কাজ: শ্বেতা ভট্টাচার্যকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল রণজয় বিষ্ণুর বিপরীতে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে, যা সফলভাবে চলেছিল। বড়পর্দায় দেব-এর সাথে ‘প্রজাপতি’ ছবি করলেও এরপর তাঁকে আর সিনেমাতে দেখা যায়নি। কারণ শ্বেতা সবসময় বলেছেন, বড়পর্দায় নিজের ভাগ্য পরীক্ষার মতো আর্থিক স্বচ্ছলতা তাঁর নেই। ছোটপর্দা তাঁর রুজিরুটির জায়গা। পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে। অন্য়দিকে রুবেলকে শেষ দেখা গিয়েছে জি বাংলারই তুই আমার হিরো মেগা সিরিয়ালে। নিম ফুলের মধুর-র মতো ব্লকবাস্টার মেগার পর সেভাবে দাগ কাটতে পারেনি এই সিরিয়াল।
চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। অন্যদিকে শ্বেতা-রুবেলও এখনও এই নিয়ে মুখ খোলেননি। তবে এই গুঞ্জন যদি সত্যি হয়, তবে ছোটপর্দায় যে টিআরপি (TRP)-র এক মস্ত বড় ঝড় উঠতে চলেছে, তা বলাই বাহুল্য!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


