‘আমার বউয়ের যে কত রূপ…’! টলিউডে একাধিক ভাঙনে, তারই মাঝে এল শ্বেতা-রুবেলের ভিডিয়ো
মাঝরাতে রুবেল আর শ্বেতার পাগলামো। ভিডিয়ো দিতেই জিতে নিল নেটপাড়ার মন। যাতে একজন মন্তব্য করলেন, ‘এত এত অভিনেতা অভিনেত্রীর বিচ্ছেদের ভিড়ে তোমাদের এই এক হয়ে থাকাটা দারুন লাগে’।
২০২৫ সালের ১৯ জানুয়ারি সাত পাকে বাধা পড়েন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। তাঁদের জুটি বরাবরই বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। দেখতে দেখতে দাম্পত্যের বয়স গড়িয়েছে বছর দেড়েক। তবে তাঁদের সম্পর্কে মিষ্টি প্রেমের সেই রসায়ন এক ফোঁটাও কমেনি। এমনকী, খুনসুটি-দুষ্টুমিগুলোও একই আছে।

বৃহস্পতিবার মাঝরাতে একটি ভিডিয়ো শেয়ার করলেন শ্বেতা। যেখানে দেখা যায় মাথার উপরে একটা ঝুঁটি বেঁধে বসে আছেন রুবেল। আর নিজেকে পরিচয় দিচ্ছেন ‘শ্বেতা’ হিসেবে। আর এদিকে পাশে থাকা বউ নাকি ‘রুবেল’। কখনো বউকে নাম দেন ‘ঝুটকি শ্বেতা’ আবার কখনো ‘ক্ল্যাচার দেবী’ আবার কখনো ‘অজয় দেবগন’-এর সঙ্গে করেন তুলনা। বলেন, ‘কত যে রূপ আছে আমার বউয়ের’। বরের পাগলামিতে হেসেই অস্থির অভিনেত্রী। আর দুজনের এই ভিডিয়ো মুহূর্তেই জিতে নেয় নেটপাড়ার মন। দম্পতির পাগলামো দেখে মজা পায় তাঁদের অনুরাগীরাও।
রুবেল আর শ্বেতার এই ভিডিয়োতে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘এত এত অভিনেতা অভিনেত্রীর বিচ্ছেদের ভিড়ে তোমাদের এই এক হয়ে থাকাটা দারুন লাগে’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘তোমরা কি সিরিয়াল আর করবে না। কতদিন দেখিনি তোমাদের সিরিয়াল’। আরেকজন মন্তব্য করলেন, ‘হ্যাঁ সত্যি এরকম মিষ্টি মিষ্টি পাগলামি চলতে থাকুক’।
প্রসঙ্গত, ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের শুটিংয়ের সময় শ্বেতা ও রুবেলের মধ্যে বন্ধুত্বের গভীরতা বাড়ে এবং তাঁরা একে অপরের প্রেমে পড়েন। সিরিয়াল শেষ হওয়ার পর তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রেমের কথা স্বীকার করেন এবং সম্পর্কে দেন সিলমোহর। দীর্ঘ প্রেমের পর ২০২৫ সালে অবশেষে পরিণতি পায় দুজনের প্রেম।
বহুদিন ধরে ছোট পর্দা থেকে দূরে রয়েছেন রুবেল ও শ্বেতা। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনেত্রীকে শেষবার। আর রুবেলের শেষ কাজ 'তুই আমার হিরো'। দীর্ঘসময় ধরেই দুজনকে নতুন কোনো প্রোজেক্টে দেখা যায়নি।
তবে খুব জলদি দুজনকে দেখা যাবে একসঙ্গে। অর্গানিক স্টুডিওর ব্যানারে আসছে একটি নতুন প্রেমের গল্প। আর এই প্রেমের গল্পের নায়ক-নায়িকা রুবেল-শ্বেতা। ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে তাঁদের। ধারাবাহিকের প্রোমো শুটিংও নাকি হয়ে যাওয়ার কথা খুব জলদি। যদিও এখনো এসব নিয়ে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


