'তুই আমার হিরো'র পর এবার রাজবেশে রুবেল! নয়া লুকে কোথায় দেখা মিলবে নায়কের?

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। তাঁকে সর্ব শেষ জি বাংলার জনপ্রিয় মেগা 'তুই আমার হিরো'তে সর্বশেষ দেখা গিয়েছিল। তারপর মাঝে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে নায়ককে দেখা যায়নি বিনোদনের কোনো মাধ্যমেই। তবে এবার ফের কাজে ফিরতে চলেছেন নায়ক। জানেন তাঁকে কোথায় কবে দেখা যাবে?

May 14, 2026, 17:47:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা রুবেল দাস। একে পর এক হিট মেগা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। নায়ককে সর্ব শেষ জি বাংলার জনপ্রিয় মেগা 'তুই আমার হিরো'তে সর্বশেষ দেখা গিয়েছিল। তারপর মাঝে বেশ কিছুটা সময় কেটে গিয়েছে নায়ককে দেখা যায়নি বিনোদনের কোনো মাধ্যমেই। তবে এবার ফের কাজে ফিরতে চলেছেন নায়ক। জানেন তাঁকে কোথায় কবে দেখা যাবে?

'তুই আমার হিরো'র পর এবার রাজবেশে রুবেল! নয়া লুকে কোথায় দেখা মিলবে নায়কের?
'তুই আমার হিরো'র পর এবার রাজবেশে রুবেল! নয়া লুকে কোথায় দেখা মিলবে নায়কের?

বৃহস্পতিবার রুবেল একটি পোস্টের মাধ্যমে তাঁর আসন্ন কাজের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি অনুরাগীদের সঙ্গে একটি পোস্টার ভাগ করে নেন। সেখানে একেবারে অন্য অবতারে দেখা মেলে নায়কের। পরনে সোনালি জরির কাজ করা লাল রঙের পোশাক, সোনালি পাড় দেওয়া হলুদ রঙের ধুতি, অফ হোয়াইট রঙের উত্তরীয়, কোমরে কোমর বন্ধনী, হাতে বালা, গলায় সোনার নেকলেস, বড় লম্বা ঝোলা হার, মাথায় পাথরের কাজ করা সোনার মাথা পট্টিতে ধরা দেন নায়ক।

এই পোস্টারে তাঁর সঙ্গে দেখা মেলে আরও দুই শিল্পীর। তাঁরা হলেন শ্রেয়া ও অভিরূপ। কিন্তু তাঁদের একসঙ্গে নতুন কোন কাজে দেখা যাবে জানেন? তাঁদের রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য 'শ্যামা'তে দেখা যাবে। এখানে রুবেলকে বজ্র সেনের ভূমিকায় দেখা যাবে।

কিন্তু কোন মাধ্যমে তাঁরা আনবেন 'শ্যামা'? ছোটপর্দায় কি? নানা তা একেবারেই নয়। এবার আর পর্দায় নয় বরং মঞ্চে ধরা দেবেন রুবেল। আসলে রুবেল কেবল মাত্র একজন অভিনেতা নন তিনি একজন নৃত্যশিল্পীও বটে। অভিনেতা রুবেল দাস ২০০৭-২০০৮ সালের ডান্স বাংলা ডান্স-এ চ্যাম্পিয়নও হয়েছিলেন। আর এবার বহুদিন পর ফের মঞ্চে দেখা যাবে নায়ককে।

নায়ক তাঁদের নৃত্যনাট্যের পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ ‘চির নূতনের দিল ডাক ২৫ শে বৈশাখ’ প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ভাবনার শ্রদ্ধাঞ্জলি- কবিগুরু রচিত নৃত্যনাট্য- শ্যামা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের কর্ণধার শ্রী বাপি সাধুখা, সহযোগিতায়- শ্রেয়া দাস। শ্যামার ভূমিকায় - শ্রেয়া, বজ্র সেনের ভূমিকায়- রুবেল, উত্তীয়র ভূমিকায়- অভিরূপ, কোটালের ভূমিকায়- রণজয় অন্যান্য চরিত্রে- ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী বৃন্দ। তাছাড়াও থাকছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর চরণে ভাবনার শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ’হৃদয়ে রবি, চেতনায় নজরুল'।'

কিন্তু কবে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান? নায়কের পোস্টের সূত্র ধরেই জানা যায় চলতি বছরের ১৪ জুন রবিবার এটি অনুষ্ঠিত হবে, রিষড়া রবীন্দ্র ভবনে। বিকাল ৫ টা থেকে।