শ্বেতার জন্মদিনে আদুরে রুবেল, জাপটে ধরে চুমু! সারপ্রাইজ বার্থ ডে পার্টির ছবি দিয়ে লিখলেন, ‘তোমার হাত যদি হাতে থাকে…’

বছর দেড়েক আগেই বিয়ে করে সংসার পেতেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। বউয়ের জন্মদিনে আদরে মুড়ে দিলেন অভিনেতা। রবিবার রাতেই কাটলেন কেক। 

Published on: Sep 21, 2026, 10:34:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শ্বেতা ভট্টাচার্য আর রুবেল দাস টলিপাড়ার জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম। ছোট পর্দায় একে-অপরের বিপরীতে কাজ করেছিলেন যমুনা ঢাকি সিরিয়ালে। আর সেখান থেকেই প্রেমে পড়েন। বছর দেড়েক আগেই বিয়ে করে সংসার পেতেছেন। এখন বউয়ের জন্মদিনে আদুরে পোস্ট এল রুবেলের থেকে।

শ্বেতার জন্মদিনে রুবেলের পোস্ট।
শ্বেতার জন্মদিনে রুবেলের পোস্ট।

রবিবার রাতেই শ্বেতার জন্য সারপ্রাইজ বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন রুবেল। সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘সে কখনো একটুখানি হাসি, কখনো অভিমান ভাঙানোর অপেক্ষা, কখনো পাশাপাশি নীরবে বসে থাকার শান্তি। তোমার সঙ্গে এসে বুঝেছি, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়— একজন মানুষকে নিজের প্রতিদিনের সবচেয়ে আপন ঠিকানা করে নেওয়া। জীবনের পথ কখনো সহজ হবে। কখনও অচেনা সন্ধ্যা নামবে, কখনো চারপাশে থাকবে নিঃসঙ্গতার নীরবতা। তবু তোমার হাত যদি হাতে থাকে, তাহলে পথ হারানোর ভয় থাকে না। শুভ জন্মদিন আমার বউ। অনেক ভালবাসি।’

আর বরের এমন ভালোবাসার বহিঃপ্রকাশে শ্বেতার থেকে জবাব এল, ‘আমি আছি, থাকব সারাজীবন শুধু তোমার হয়ে, তোমার বুকে মাথা রেখে, তোমার হাতটা শক্ত করে ধরে, তুমি আছ বলেই হয়েতো আমার জীবনটা এত সুন্দর। আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, সব কিছু তোমার জন্য… অনেক অনেক ভালোবাসি তোমাকে বর।’

প্রথম ছবিতে দেখা গেল শ্বেতাকে জাপটে ধরে রেখেছেন রুবেল। এরপর কেক কাটতে দেখা যায়। তাঁকে ও রুবেলকে একসঙ্গে নাচ করতেও দেখা গেল। পার্টিতে উপস্থিত ছিলেন রুবেল ও শ্বেতার পরিবার। নিজের মা ও শ্বেতার মাকে পাশে নিয়েও ছবি দেন রুবেল।

শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস ২০২৫ সালের ১৯ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাঝে খবর রটেছিল শ্বেতা নাকি সন্তানসম্ভবা। কোন গোপনে মন ভেসেছে শেষ হওয়ার পর, নতুন কোনো প্রোজেক্ট হাতে না নেওয়ায়, মূলত এই খবর রটেছিল। যদিও শ্বেতা ও রুবেল দুজনেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন আপাতত তাঁদের প্রাধান্য কেরিয়ার।

আসলে বিয়ের পর মেগা সিরিয়ালের চাপে একেবারেই সময় কাটাতে পারেননি একসঙ্গে। এমনকী হানিমুনেও গিয়েছিলেন প্রথম বিবাহবার্ষিকীর পর। তাই দুজনের হাতে কোনো নতুন প্রোজেক্ট না থাকায়, একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। রুবেলকে শেষ দেখা গিয়েছে তুই আমার হিরো-তে। আপা শ্বেতা আর রুবেলের ফেরার অপেক্ষায় অধীর তাঁদের ভক্তরা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More