Rupam Islam Son: ICSE-তে দুর্দান্ত ফল রূপম-পুত্রের! কত শতাংশ নম্বর পেল ছেলে রূপ, জানালেন রূপসা

৯০ শতাংশের উপর নম্বর নিয়ে আইসিএসই পাশ করেছে রূপম ইসলামের ছেলে। আর রূপের এই দুর্দান্ত ফলাফল জানালেন প্রাউড মাম্মা রূপসা। কত নম্বর পেয়েছে সে?

Published on: May 1, 2026, 10:31:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৃহস্পতিবার এসেছে আইসিএসই আর আইএসসি-র ফলাফল। বাংলা থেকে একাধিক কৃতি পড়ুয়ার খবর এসেছে। ৪০০-তে ৪০০ পেয়েছেন সোদপুরের মেয়ে। এবারে আইসিএসই-র পরীক্ষা দিয়েছিল রূপম ইসলামের ছেলেও। ৯০ শতাংশের উপর নম্বর নিয়ে পাশ করেছে। আর ছেলের এই দুর্দান্ত ফলাফল জানালেন প্রাউড মাম্মা রূপসা।

আইসিএসই-তে দুর্দান্ত ফল করলেন রূপম-পুত্র।
আইসিএসই-তে দুর্দান্ত ফল করলেন রূপম-পুত্র।

বৃহস্পতিবার বেশ রাতের দিকে রূপসা তাঁর পোস্টে লেখেন, ‘অবশেষে ICSE-এর ফলাফল প্রকাশিত হয়েছে। আর সত্যি বলতে, প্রতিটি শিক্ষার্থীই তাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার জন্য সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের সব ছেলেদের নিয়েই আমরা অত্যন্ত গর্বিত—তোমরা তোমাদের সাধ্যমতো সেরাটা দিয়েছ, আর সেটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রাপ্ত নম্বর দিয়ে তোমাদের পরিচয় নির্ধারিত হয় না। আজ থেকে বহু বছর পর, এই নম্বরগুলোর কথা তোমাদের মনেও পড়বে না; কিন্তু তোমাদের কঠোর পরিশ্রম, অদম্য মানসিকতা এবং অর্জিত শিক্ষাগুলো চিরকাল তোমাদের সাথে থেকে যাবে। নিজেকে নিয়ে গর্ববোধ করো। তোমরা যা কিছু অর্জন করেছ, তাতেই সন্তুষ্ট ও আনন্দিত হও।’

এরপর ছেলে রূপের প্রসঙ্গে জানালেন, ‘আর @rrtron2010-এর প্রসঙ্গে বলতে গেলে—আমরা এই ভেবেই অত্যন্ত গর্বিত যে, সে তার প্রাপ্ত ফলাফল যা-ই হোক না কেন, তাতেই খুশি থাকবে। সে চমৎকার ৯৩% নম্বর অর্জন করেছে; আর আমরা সত্যিই আনন্দিত যে সে তার সর্বোচ্চ প্রচেষ্টাটুকু কাজে লাগিয়েছে— কারণ, প্রাপ্ত নম্বর এখানে মুখ্য বিষয় নয়।’ কমেন্ট সেকশনে রূপমা-রূপমের পরিবার, বন্ধু ও অনুরাগীরা রূপকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন।

গায়ক রূপম ইসলাম এবং রূপসা দাশগুপ্তের বিয়ে হয় ২০০৭ সালে। রূপসা বর্তমানে রূপম ইসলামের ব্যান্ড ফসিলসের ম্যানেজার হিসেবেও কাজ করেন। রূপম ও রূপসা তাঁদের একমাত্র ছেলের নাম রেখেছেন রূপ আরোহন প্রোমিথিউস। ২০১০ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে রূপ। সেভাবে প্রচারের আলোয় কখনোই ছেলেকে আনেন না দম্পতি। তবে বাবার সিনেমা লক্ষ্মী ছেলে-র প্রিমিয়ারে এসে রূপের বলা কথা জিতে নিয়েছিল সকলের মন। সে বলেছিল, ‘আমায় যখন স্কুলে কেউ প্রশ্ন করে, আমি বলি, আমার ধর্ম মানবতা। আমার খুব ভালো লেগেছে এই ছবিটা। আমি ভীষণ মিল পাচ্ছি এই ছবিটার সঙ্গে।’

২০২৬ সালে রাজ্যে আইসিএসই-তে পাশের হার ৯৮.৮৪% এবং আইএসসি-তে ৯৮.৯০%। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদেরও ভেঙে না পড়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More