Rupsa Chakraborty-Tilottoma: ‘কান্না পাচ্ছে!’ বরের নতুন মেগা ‘তিলোত্তমা’ নিয়ে পোস্ট ‘ঘর শত্রু বিভীষণ’ রূপসার!

স্টার জলসায় শুরু সুস্মিতার নতুন মেগার সফর। বরের নতুন মেগার রিভিউ দিলেন রূপসা। 

Published on: Jul 28, 2026, 11:30:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

স্টার জলসার পর্দায় আবার এক নতুন মেগার পথচলা শুরু! জনপ্রিয় প্রযোজক তথা চিত্রনাট্যকার স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক 'তিলোত্তমা' ঘিরে এখন টেলি-পাড়ায় দারুণ উন্মাদনা। তবে এই নতুন সফরের সূচনা লগ্নে সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে স্নেহাশিসের স্ত্রী রূপসা চক্রবর্তীর একটি অত্যন্ত আবেগঘন ও অকপট সোশাল মিডিয়া পোস্ট। স্বামীর নতুন সৃষ্টিকে ভালোবাসা ও শুভকামনা জানানোর পাশাপাশি নিজেকে 'ঘরের শত্রু বিভীষণ' বলে চিহ্নিত করলেন রূপসা!

‘কান্না পাচ্ছে!’ বরের নতুন মেগা ‘তিলোত্তমা’ নিয়ে পোস্ট ‘ঘর শত্রু বিভীষণ’ রূপসার!
‘কান্না পাচ্ছে!’ বরের নতুন মেগা ‘তিলোত্তমা’ নিয়ে পোস্ট ‘ঘর শত্রু বিভীষণ’ রূপসার!

কড়া সমালোচক থেকে কলেজের দিনগুলোর অনুরাগী!

আসলে স্বামীদের সবচেয়ে বড় কড়া সমালোচক যে ওনাদের সহধর্মিণীরাই হন, রূপসার পোস্ট যেন তা আরও একবার প্রমাণ করে দিল। রূপসা সোশ্যালে ওঁর অনুভূতির কথা শেয়ার করে লিখেছেন, এক অদ্ভুত উত্তেজনায় বুক কেঁপে উঠছে, কান্না পাচ্ছে, ভেতরে এক চাপা কষ্ট আর চরম উদগ্রীবতা নিয়ে প্রতিটি পর্ব দেখার জন্য অপেক্ষা করছেন তিনি। রূপসার স্পষ্ট দাবি, কেবল স্বামী বলেই নয়, ওনার কলেজের দিনগুলো থেকেই তিনি স্নেহাশিসের লেখনী ও গল্পের ভীষণ বড় অনুরাগী।

তবে সেই মুগ্ধতার পাশাপাশি তিনি স্নেহাশিসের কাজকে কড়া আতশিকাঁচের নিচে রাখতেও বিন্দুমাত্র ছাড়েন না। গল্প মনমতো না হলে প্রতি পদে কড়া সমালোচনা শুনতে হয় স্নেহাশিসকে। আর তাই রূপসা নিজেকে মজা করেই ওঁর সবচেয়ে বড় সমালোচক অর্থাৎ 'ঘরের শত্রু বিভীষণ' তকমা দিয়েছেন। ওঁর কথায়, মানুষের বাস্তবে বা কল্পনায় তৃপ্তি পাওয়ার যে খিদে থাকে, দেখা যাক এই নতুন গল্প কতটা তৃপ্তি দিতে পারে। তিনি লেখেন, ‘আমি হলাম স্নেহাশিসের সবচেয়ে বড় সমালোচক, যাকে বলে ’ঘরের শত্রু বিভীষণ'।

ছেলে রূপস্নাতকে পাশে নিয়ে পথচলা, তিলোত্তমায় সুস্মিতা-সৌম্যদীপ জুটি

স্নেহাশিস চক্রবর্তীর তৈরি প্রতিটি ধারাবাহিকের নেপথ্যেই এক গভীর আবেগ লুকিয়ে থাকে। এবার সেই নির্মাণে ওঁর পাশে হাত মিলিয়েছেন ওঁর ছেলে রূপস্নাত চক্রবর্তীও। রূপসা ওনার পোস্টে চক্রবর্তী মশাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এ ভাবেই ছেলে রূপস্নাত চক্রবর্তীকে পাশে নিয়ে এগিয়ে চলো। সঙ্গে ছিলাম, আছি ও থাকব।’

প্রসঙ্গত, স্টার জলসার এই নতুন ধারাবাহিক 'তিলোত্তমা'-র গল্পে মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে এবং এক্কেবারে নবাগত মুখ সৌম্যদীপ দত্তকে। সুস্মিতা ও সৌম্যদীপের এই টাটকা জুটি এবং চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতির মতো জ্বলন্ত টপিক ঘিরে এই মেগা মধ্যে ইতিমধ্যেই দর্শককুলে কৌতূহল তুঙ্গে। রূপসার এই মিষ্টি ও ধারালো পোস্টের পর 'তিলোত্তমা'-র পুরো টিমকে শুভেচ্ছা জানাচ্ছেন ওনাদের অনুগামীরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More