‘আমার নতুন বেবি…’! ছেলের বয়স ১৬ মাস, এল রূপসা-সায়নদীপের পরিবারে নতুন সদস্য
মা হওয়ার মাসখানেকের মধ্যেই কাজে ফেরেন রূপসা চট্টোপাধ্যায়। আপাতত তাঁকে দেখা যাচ্ছে পরিণীতা ধারাবাহিকে। সঙ্গে ১৬ মাসের ছেলেকে নিয়েও কাটছে সময়। এরই মাঝে সুখবর শোনালেন অভিনেত্রী।
বাংলা সিরিয়াল থেকে ওয়েব সিরিজ-সিনেমা সর্বত্রই পরিচিত মুখ রূপসা চট্টোপাধ্যায়। সামাজিক বিয়ের চার মাসের মাথায় মা হয়েছেন তিনি। আপাতত অভিনেত্রীর ছেলের বয়স দেড় বছর। এরই মাঝে রূপসার কোলে এল তাঁর আরেক সন্তান।

ভাবছেন নিশ্চয়ই এই কদিন আগেও তো পরীণিতা ধারাবাহিক শিরিন-পারুলকে নাকে দড়ি দিয়ে ঘোরানো রূপসা প্রেগন্যান্ট কখন হলেন? আসলে অভিনেত্রী নতুন গাড়ি কিনেছেন। আর সেটিকেই নেটিজেনদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ‘নতুন বাচ্চা’ হিসেবে। একটি স্টিল রঙের Renult Kwid কিনেছেন রূপসা। নিজেকেই নিজের জন্মদিনে উপহার দিয়েছেন গাড়িটি। সপরিবারে হাজির হয়েছিলেন গাড়ির শোরুমে। একাধিক রিপোর্ট অনুসারে গাড়িটির অনরোড প্রাইজ কলকাতায় ৪.৫৩ লাখ থেকে ৫.৬১ লাখ টাকার আশেপাশে।
রূপসা একদম অল্প বয়সেই পা রেখেছেন বিনোদন জগতে। শুরুটা হয়েছিল নাচ দিয়ে। মাত্র আড়াই বছর বয়স থেকে তিনি নাচ শেখা শুরু করেন। একসময় মমতাশঙ্করের নাচের দলেও কাজ করেছেন। প্রাথমিকভাবে কোরিওগ্রাফার হওয়ার ইচ্ছে থাকলেও, পরবর্তীতে অভিনয়ে পা রাখা।
কেরিয়ারের শুরুর দিকে রূপসা 'অগ্নিপরীক্ষা' এবং পরবর্তীতে জনপ্রিয় গোয়েন্দা ধারাবাহিক 'গোয়েন্দা গিন্নি'-তে অভিনয় করেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ভানুমতীর খেল'-এ নেগেটিভ ক্যারেক্টার 'মোহিনী সরকার' চরিত্রটি তাঁকেরাতারাতি জনপ্রিয় করে তোলে। 'রাধা' (খলনায়িকা হিসেবে), 'ফাগুন বউ', 'আরব্য রজনী', 'কে আপন কে পর' (যেখানে তিনি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের একজন পুলিশ অফিসারের পজিটিভ চরিত্রে অভিনয় করেন) এবং সাম্প্রতিক সময়ে 'তুঁতে' ও 'জগদ্ধাত্রী'-র মতো হাই-রেটিং ধারাবাহিকে খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। আর আপাতত তাঁকে দেখা যাচ্ছে পরিণীতা-তে।
এছাড়াও রূপসাকে দেখা গিয়েছে হইচইয়ের তানসেনের তানপুরা ও রুদ্রবীণার অভিশাপ-এ কেন্দ্রীয় চরিত্রে। তবে আপাতত কাজের পাশাপাশি রূপসা কিন্তু জমিয়ে সংসার করছেন। ছেলে ডুগ্গুকে নিয়ে কাটছে দিনের বেশিরভাগ সময়টা।
এক বন্ধুর বাড়িতে আয়োজিত একটি পার্টিতে তাঁদের প্রথম দেখা হয় বর সায়নদীপের সঙ্গে। রূপসা এবং সায়নদীপ সরকারের প্রেমকাহিনি বেশ চমৎকার এবং দ্রুত এগিয়েছিল। এক বন্ধুর বাড়িতে আয়োজিত একটি পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়। প্রথম দেখাতেই (Love at first sight) একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। তাঁরা মাত্র দেড়-দুই মাস ডেট করার পরেই সিদ্ধান্ত নেন যে তাঁরা একে অপরকেই বিয়ে করবেন। তারপর ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাঁরা সেরে ফেলেন আইনি বিয়েটা। এরপর ২০২৪ সালের অক্টোবরে সামাজিক বিয়ে করেন। আর সামাজিক বিয়ের মাসখানেকের মধ্যেই জন্ম হয় ছেলের। ভালো নাম রেখেছেন অগ্নিদেব।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


